‘রা ওয়ান’ সিক্যুয়েলে কারিনা বাদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহরুখ খানের আলোচিত ছবি ‘রা ওয়ান’ শেষ হতে না-হতেই এর সিক্যুয়েল নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। কেউ বলছেন রা ওয়ানের সিক্যুয়েল হবে। আবার কেউ বলছেন, রা ওয়ানের সিক্যুয়েল হচ্ছে না। আসল ঘটনাটা কি? শাহরুখ খানের ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে টিএএনের খবর হচ্ছে, এরই মধ্যে ‘রা ওয়ান’ সিক্যুয়েলের প্রস্তুতি শুরু হয়ে গেছে। চিত্রনাট্যকারেরাও নাকি এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন।জানা গেছে, সামনের ফেব্রুয়ারিতে ‘রা ওয়ান’ সিক্যুয়েলের চূড়ান্ত চিত্রনাট্যের কাজ শুরু হবে।যদিও ‘রা ওয়ান’ চলচ্চিত্রের চিত্রনাট্যকার অনুভব সিনহা সিক্যুয়েলের ব্যাপারটি পুরোপুরিভাবে নাকচ করে দিয়েছেন।কিন্তু শাহরুখ খান এরই মধ্যে ‘রা ওয়ান’ সিক্যুয়েলের জন্য কারিনার জায়গায় নতুন অভিনয়শিল্পী খোঁজা শুরু করেছেন। শুধু তা-ই নয়, নতুন ছবির জন্য পরিচালকও খুঁজছেন তাঁরা। এতে স্বভাবতই পরিষ্কার হয়ে গেছে, রা ওয়ান সিক্যুয়েলে আর থাকা হচ্ছে না কারিনা কাপুরের। শাহরুখ খানের কথাবার্তাতেও যা পরিষ্কারভাবে ধরা পড়েছে।