‘রাতদিন কাজ করলে তবেই সম্ভব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের আয়োজন নিয়ে ভজঘট অবস্থা। এ নিয়ে চিন্তিত বাফুফে। আগামী ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ। অথচ তিন সপ্তাহ আগেও আয়োজক কমিটির চেয়ারম্যান বাফুফের সদস্য আনোয়ারুল হক হেলাল অনেকটাই অদৃশ্যবাদী! প্রস্তুতির সর্বশেষ অবস্থা কী?আনোয়ারুল হক হেলাল: আর অবস্থা...। সবে শুরু হয়েছে প্রস্তুতি। ড্রেসিংরুম-মাঠ ইত্যাদির কাজ ধরা হয়েছে। দেখা যাক কী হয়। কী মনে হচ্ছে...ম্যাচের আগে কাজ শেষ হবে?হেলাল: এখন তো হাতে সময় খুবই কম। এ অবস্থায় সবাই মিলে দিনরাত কাজ করলে তবেই কাজ শেষ করা সম্ভব হতে পারে। নইলে কী হবে বলা কঠিন।  ম্যাচটার সময়সূচি তো প্রায় পাঁচ মাস আগেই নির্ধারিত হয়েছিল। তাহলে এখন সময় নেই বলছেন কেন?হেলাল: আমরা তো আমাদের চাহিদা জাতীয় ক্রীড়া পরিষদকে অনেক আগেই জানিয়েছিলাম। ক্রীড়া প্রতিমন্ত্রীও কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখানে আমাদের কী করার আছে?  মেসিদের অনুশীলন মাঠ নিয়েও তুঘলকি কারবার শুরু হয়েছে। একেক দিন একেক সিদ্ধান্ত। এটা কেন?হেলাল: এটার জবাব ক্রীড়া পরিষদ দিতে পারবে। আমাদের আগে বলা হয়েছিল, অনুশীলন মাঠ হিসেবে কমলাপুর ও ফতুল্লায় প্রয়োজনীয় সংস্কার করে দেবে। কিন্তু আজ (গতকাল) জানলাম ফতুল্লায় নাকি সম্ভব নয়। কমলাপুরেই করতে হবে।  কিন্তু দুদিন আগে এনএসসির পরিচালক আবদুর রহমান বলেছিলেন, কমলাপুরের সংস্কারের জন্য টাকা নেই। দুই দিনের মধ্যে বলা হচ্ছে, কমলাপুরে হচ্ছে! হেলাল: দেখুন, আমাদের হাতে তো কিছু নেই। অবকাঠামোর উন্নয়ন সরকারকেই করে দিতে হবে। সরকার সিদ্ধান্ত পাল্টিয়েছে, দেখা যাক কী করতে পারে। তবে ফতুল্লায় অনুশীলন করা যাবে না—এটা আমি এনএসসির কাছ থেকে শুনিনি। বাফুফেরই একজন কর্মকর্তা জানিয়েছেন আমাকে।  ফতুল্লায় কী সমস্যা?হেলাল: ওখানে নাকি পিচ তোলা যাবে না। কাজেই অনুশীলন সম্ভব নয়। এসব নিয়ে আমি আর কিছু বলব না। এখন আমাদের কাজটা করা দরকার। ক্রীড়া পরিষদ তা করে দিক, সেটিই চাই। কোনো বিতর্কে যেতে রাজি নই আমি। এটা আপনারা আগে বুঝতে পারেননি? কমলাপুরেই বা কী করে মেসিদের অনুশীলন সম্ভব?হেলাল: আমাদের তো বলা হয়েছিল পিচ ঢেকে একটা ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু এখন শুনছি এ অবস্থা। কমলাপুরের মাঠের অবস্থা খারাপ, আমি শঙ্কিত। ওখানে কীভাবে মেসিদের মতো তারকারা অনুশীলন করবেন, ভেবে পাচ্ছি না।  তাহলে বিকল্প কী?হেলাল: বিকল্প কী হবে, সেটা এখনই বলতে পারব না। শেষ পর্যন্ত বঙ্গবন্ধুতেই অনুশীলনের ব্যবস্থা করা লাগে কি না, সেটাও ভাবছি।  প্রস্তুতি দেখতে আর্জেন্টিনা থেকে প্রতিনিধিদল আসছে ২০ আগস্ট। হাতে তো একদমই সময় নেই...হেলাল: হ্যাঁ, এটা নিয়ে চিন্তায় আছি। প্রতিনিধিদল এসে কী করবে, সেটার ওপর নির্ভর করছে অনেক কিছু। আমাদের মতো তৃতীয় বিশ্বের অবস্থা তারা জানেই। সমস্যা ধরলে তো অনেক ধরা যায়, তবে আমার মনে হয় মাঠটার ব্যাপারে তারা বেশি জোর দেবে।  টিকটি বিক্রি কেমন হচ্ছে?হেলাল: গ্যালারির টিকিট বিক্রি নিয়েই আমাদের মূল চিন্তা। এই কদিনে বিক্রি বেড়েছে। তবে অনেকে তো বলছেন, মেসিরা এসে গেলে টিকিট অনেকে চেয়েও পাবে না। গ্যালারি বাদে অন্য টিকিট বিক্রি বেশ ভালো। এগুলো শেষ হওয়ার পথে।