প্রতিপক্ষ আবাহনীর স্বদেশি স্ট্রাইকার থুয়াম ফ্রাঙ্ককে লাথি মেরে লাল কার্ড দেখেছেন। মোহামেডানের সুপার কাপ না জেতার পেছনে এটিকেই দেখা হচ্ছে মূল কারণ হিসেবে। শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঘটে যাওয়া সেই ঘটনায় অনুতপ্ত মোহামেডানের ঘানাইয়ান গোলরক্ষক মোহাম্মেদ আল হাসান ফুটবলের আলোচনা বলতেই তো এখন আপনি। ওই ভাবে কেউ লাল কার্ড দেখে দলের বিপদ ডেকে আনে?মোহাম্মেদ আল হাসান: সত্যি বলছি, আমি চাইনি এমন কিছু হোক। কিন্তু আমিও তো মানুষ। আর মানুষের ক্ষেত্রেই তো এমন ঘটে। আমি আসলে মেজাজ হারিয়ে ফেলেছিলাম। কিন্তু গোলরক্ষক হিসেবে আপনাকে তো দলের অবস্থাটা বুঝতে হবে। দল ২-১ গোলে এগিয়ে। এই অবস্থায় আপনার লাল কার্ডটার চড়া মূল্য দিল দল...হাসান: জানি। কিন্তু ওই যে বললাম, মেজাজ হারিয়ে ফেলি। আবাহনীর পারভেজের ফ্রি-কিকটা আমি ধরেছিলাম। কিন্তু মাঠ পিচ্ছিল থাকায় বলটা ছুটে যায়। আমি বল ধরতে গেলে ফ্রাঙ্ক এসে আমার পেটে লাথি মারে। এটা আমি সহ্য করতে পারিনি। ফ্রাঙ্ক তো বল জালে ঠেলেছে। লাথি মারল কখন?হাসান: হ্যাঁ, ও বলটা জালে ঠেলার সময় আমার গায়ের ওপর পড়ে। ওর বুট আমার পেটে আঘাত (টি শার্ট খুলে দেখালেন) করে। আমি রোজা ছিলাম। পেটে আঘাত পাওয়ায় আমি উত্তেজিত হয়ে যাই। ফ্রাঙ্কের ঠেলে দেওয়া বল জালে ঢুকলে রেফারি তো গোল দেননি। তাহলে নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত ছিল না? হাসান: অবশ্যই উচিত ছিল। তবে কী জানেন, ফ্রাঙ্ক তো আমার দেশি খেলোয়াড়, ও আমাদের স্থানীয় লিগেও ২০০৭ সালে একবার আমার সঙ্গে এই কাণ্ড করেছে। তখন অবশ্য ঘটনা লাল কার্ড পর্যন্ত গড়ায়নি, এবার গড়াল। আমি মোহামেডান সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করছি। অতিরিক্ত ১০ মিনিটসহ প্রায় ৮০ মিনিট মোহামেডানকে ১০ জন নিয়ে খেলতে হলো। সুপার কাপটা জিততে পারল না। টাইব্রেকারে...হাসান: আমি এখনো ভুলটা বুঝতে পারছি না। কিন্তু কিছু করার নেই। যা হওয়ার হয়ে গেছে। আবারও আমি মোহামেডানের কাছে দুঃখ প্রকাশ করছি। গত রাতে এক ফোঁটা ঘুমোতে পারিনি। অনেকবার কেঁদেছি। ফ্রাঙ্ক ম্যাচের পর কিছু বলেছে?হাসান: হ্যাঁ, ও আমাকে ম্যাচের পর ফোন করে দুঃখ প্রকাশ করেছে। বলেছে, ও চায়নি এমন কিছু হোক। আমি আসলে আর কিছু বলতে পারছি না। খুবই কষ্ট পাচ্ছি। আপনাকে দেখেই সেটা বোঝা যাচ্ছে। হাতে ওই ব্যাগে কী?হাসান: (শপিং ব্যাগ খুলে) আমার বাবার জন্য স্যান্ডেল কিনে আনলাম এই মাত্র। এখানকার স্যান্ডেল সস্তা, তাই কিনলাম। বাড়ি যাওয়াটা তো আপনার জন্য সুখকর হচ্ছে না...হাসান: হ্যাঁ, এমনিতে ভালোই খেলেছি। ১১ মাস আগে প্রথম ঢাকায় আসি। মোহামেডানের হয়ে লিগের প্রথম পর্বে ৩-৪টা ম্যাচ খেলার সুযোগ পেলেও দ্বিতীয় পর্বে প্রায় সবই খেলেছি। সুপার কাপেও সব খেলেছি। কিন্তু শেষটা ভালো হলো না আমার জন্য। এমনটা আসলে হতেই পারে ফুটবল জীবনে। মোহামেডান কি আগামী মৌসুমের জন্য আপনার সঙ্গে কথা বলেছে?হাসান: মোহামেডান আমাকে রাখবে কিনা জানি না। ক্লাব আপাতত বিদায় দিলে বাড়ি যাব। তারপর দেখি কী হয়। তবে এই ঘটনাটা জীবনে কখনোই ভুলতে পারব না।