‘রান করলেই বেশি ভালো লাগে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার লিগের পর জাতীয় লিগে আরও উজ্জ্বল তাঁর পারফরম্যান্স। ব্যাটিং এবং উইকেটকিপিং দুটিতেই দৃষ্টিকাড়া সাফল্য। রাজশাহীর ধীমান ঘোষের চোখে তাই ফিরে এসেছে জাতীয় দলে খেলার স্বপ্ন ব্যাটিং-উইকেটকিপিং দুটিতেই খুব ভালো পারফর্ম করলেন জাতীয় লিগে। বিশেষ কোনো টার্গেট কি ছিল শুরু থেকে?ধীমান ঘোষ: হ্যাঁ, টার্গেট তো ছিলই। ভালো কিছু করার প্রতিজ্ঞা ছিল। সেটা করতে পেরে ভালো লাগছে। টার্গেটটা কী ছিল?ধীমান: টার্গেট ছিল লিগে সবচেয়ে বেশি রান করা। সেটা হলে আরও অনেক ভালো লাগত। ৫৯৩ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহকদের মধ্যে আপনি দ্বিতীয়। কিন্তু ফাইনালের রান যোগ না হওয়ায় বিসিবির হিসাবে আপনার অবস্থান চতুর্থ। একটু কি হতাশ?ধীমান: হতাশ তো অবশ্যই। কিন্তু শুনলাম, লিগে এবার শেষ ম্যাচটা হিসাবে যোগ হওয়ার কথা ছিল না। সে ক্ষেত্রে কিছু করার নেই। তবে বিসিবির হিসাবে হয়তো চার নম্বর, প্রথম শ্রেণীর ক্রিকেটের হিসাবে আমি দুই নম্বরেই আছি। আমার প্রথম শ্রেণীর ক্যারিয়ারেও ফাইনালের রানটা যোগ হবে। এ তো গেল ব্যাটিংয়ের কথা। এবার তো লিগের সেরা উইকেটকিপারও হলেন...ধীমান: কিপিংটা আমার আগাগোড়াই মোটামুটি ভালো হচ্ছিল। কিপিং নিয়ে আমি সেভাবে চিন্তা করিনি। ব্যাটিং নিয়েই বেশি মাথা ঘামাচ্ছিলাম। গত বছর একদমই রান-টান পাইনি। অনেক পিছিয়ে পড়েছিলাম। এবার মূল লক্ষ্য ব্যাটিংয়েই ছিল। জাতীয় দলে এর আগে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে এসেছিলেন। ভবিষ্যতেও কি সেভাবেই আসতে চান?ধীমান: দলে ঢুকলে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে ঢোকার ইচ্ছাই বেশি।্রদেখা যাক কী হয়! নিজেকে কোনটিতে স্পেশালিস্ট মনে করেন—ব্যাটসম্যান নাকি উইকেটকিপার?ধীমান: স্পেশালিস্ট তো কিপিংয়েই মনে হয়...। কিন্তু রান করলে অনেক বেশি ভালো লাগে। গত প্রিমিয়ার লিগেও আপনার পারফরম্যান্স মোটামুটি ভালো ছিল (৩৪৫ রান)। জাতীয় লিগে আরও ভালো হলো। জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখতে শুরু করেছেন?ধীমান: তা তো অবশ্যই...স্বপ্ন ওটাই। এ কারণে এবার অনুশীলনও করেছি অনেক বেশি। রাজশাহীতে পাইলট ভাইয়ের একাডেমিটা আমাকে অনেক সাহায্য করেছে। অফ সিজনে আমাদের প্র্যাকটিস করার ভালো জায়গা নেই। আমি তাই পাইলট ভাইয়ের একাডেমিতে গিয়ে প্রায় দুই মাসের মতো প্র্যাকটিস করেছি, দিনাজপুর থেকে ওখানে গিয়ে ছিলাম। গত মৌসুম থেকেই এটা করছি। প্র্যাকটিসের মধ্যে থাকাতে রান করতে পেরেছি। আইসিএল থেকে ফেরার পর প্রায় দুই বছর হয়ে গেল। জাতীয় দলে খেলার স্বপ্ন নিশ্চয়ই তখনো ছিল?ধীমান: ফিরে আসার সময় জাতীয় দলই প্রথম টার্গেট ছিল। কিন্তু প্রায় ১৫ মাস বসে কাটানোয় দেশের ক্রিকেটে ফিরে ভালো খেলতে পারিনি। পুরোপুরি ক্রিকেটের বাইরে ছিলাম। এ কারণে কিছুটা পিছিয়ে পড়েছিলাম। এখন মনে হয় আস্তে আস্তে আগের জায়গায় আসতে পারছি। এখন কতটা আশাবাদী?ধীমান: জাতীয় দলে খেলা কখনোই সহজ ব্যাপার নয়। কেউ ভালো পারফর্ম করলে তাকে সরিয়ে ঢুকতে হলে আমাকে তার চেয়ে ভালো পারফর্ম করতে হবে। আমি সেটাই চেষ্টা করে যাব। তবে ব্যাপারটা পুরোপুরিই নির্বাচকদের ওপর। আপাতত তো খেলাটেলা নেই। কী করবেন?ধীমান: বিসিবির কোনো ক্যাম্পে সুযোগ না পেলে কদিন বিশ্রাম নিয়ে আবার পাইলট ভাইয়ের একাডেমিতে গিয়ে প্র্যাকটিস করব। চট্টগ্রাম লিগ চলছে, সেখানেও খেলতে পারি।