‘রাস্তায় শোয়া’ কর্মসূচি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মসূচির নাম ‘১০ মিনিট রাস্তায় শোয়া’। যানজট ও দুর্ঘটনা থেকে মুক্তি পেতে এমনই অভিনব কর্মসূচি ঘোষণা করেছে ‘সিলেট কল্যাণ সংস্থা’ নামের একটি সামাজিক সংগঠন। এর প্রবক্তারা জানান, শহর সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে জনসচেতনতা সৃষ্টি করাই কর্মসূচির মুখ্য উদ্দেশ্য। কর্মসূচির প্রচারপত্রে ‘প্রধান আওয়াজ’ হিসেবে বলা হয়েছে, ‘যানজটমুক্ত সিলেট চাই/ হকারমুক্ত সিলেট চাই/ রিকশামুক্ত সিলেট চাই/ দুর্ঘটনামুক্ত সিলেট চাই...।’ ২৮ ফেব্রুয়ারি বিকেল তিনটায় নগরের হুমায়ুন রশীদ চৌধুরী চত্বরে এ কর্মসূচি পালিত হবে।হুমায়ুন রশীদ চত্বরে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে যানজটের কারণে প্রাণহানি হওয়ার মতো আশঙ্কাও বিরাজ করে সব সময়। এ আশঙ্কা দূরপাল্লার গাড়িগুলোকে ঘিরে। স্থানীয়রা জানান, ঢাকা থেকে নগরমুখী যানবাহনগুলোর অধিকাংশ শহরে ঢুকেও গতি কমায় না।