‘রেস ২’ ছবিতে আবার দীপিকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ছবি রেস ২-এর কাজ নিয়ে প্রযোজক রমেশ তৌরানি ও বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের মধ্যে বেশ ঠোকাঠুকি হয়ে যায়। জের ধরে জেদ করে বসেন দীপিকা, ‘যাহ্, ছবির কাজ আর করবই না!’ কিন্তু গোঁ ধরলেই কি পার পাওয়া যায়? দীপিকার কাছে তৌরানি দিলেন আইনি নোটিশ পাঠিয়ে। এতে কাজ বন্ধ করায় দীপিকার বিরুদ্ধে ক্ষয়ক্ষতির অভিযোগ তোলা হয়। দাবি করা হয় মোটা অঙ্কের ক্ষতিপূরণ। দেখে তো দীপিকার আক্কেল গুড়ুম! অঙ্কটা এত বড় যে তা দিতে গেলে বারোটা বেজে যাবে দীপিকার। শেষে আর কী? সেই আপস-রফা। শোনা যাচ্ছে, প্রযোজকের সঙ্গে ঝামেলা চুকিয়ে আবার ছবিতে ফিরেছেন তিনি। জি নিউজ ব্যুরো।