‘রোনালদোর বিপক্ষে খেলেছিলাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোনালদো, কাকা, পাতোর দেশের ফুটবলার তিনি। তাঁর সঙ্গে সামঞ্জস্য রেখেই খেলছেন এভারটন সুজা সান্তোস। গ্রামীণফোন ফেডারেশন কাপে কাল শুধু ব্রাদার্সকে জেতালেন না, লাতিন ফুটবলের ঝলক দেখিয়ে মুগ্ধ করেছেন সবাইকে। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের পর কথা বললেন এই ব্রাজিলীয় মিডফিল্ডার গত ম্যাচে চট্টগ্রাম মোহামেডানের বিপক্ষে গোল পাননি। আজ (কাল) দ্বিতীয় ম্যাচে দুটি দেখার মতো গোল করলেন। নিশ্চয়ই ভালো লাগছে?এভারটন সুজা সান্তোস: খুবই ভালো লাগছে। তবে প্রথম ম্যাচে গোল না পাওয়ায় হতাশ হয়েছিলাম। যোগ্য সতীর্থ না থাকলে গোল পাওয়া অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। (পাশে দাঁড়ানো ঘানার স্ট্রাইকার এনক বেনটিলকে দেখিয়ে হেসে) সে আজ আমাকে দারুণ সাহায্য করেছে। তাই গোল পেয়েছি। প্রথমবার বাংলাদেশে খেলতে এলেন। শহরটা কেমন লাগছে।এভারটন: অনুশীলন নিয়ে ব্যস্ত ছিলাম। এখনো ঘুরে দেখার সময় পাইনি। সময় পেলে শহরটা দেখব। তবে এই কদিনেই বুঝে ফেলেছি, এখানে ট্রাফিক জ্যাম খুব বেশি। ব্রাদার্সের সঙ্গে যোগাযোগ কীভাবে হলো...এভারটন: এ দেশে আমাদের এজেন্ট আছেন। উনিই ক্লাব কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। এরপর আমার কিছু খেলার ভিডিও ফুটেজ পাঠাই। এগুলো দেখার পর আমাকে বাংলাদেশে আসতে বলা হয়। এসে দেখি আরও অনেক বিদেশি এসেছে। এখানে প্রাথমিকভাবে ট্রায়াল দিলাম। এরপর সুযোগ পেলাম। ব্রাজিলে কোন ক্লাবে খেলতেন?এভারটন: সোরিসো এস্পোর্তে ক্লাব। এটা দ্বিতীয় বিভাগের দল। এটা কোথায়?এভারটন: ব্রাজিলের মধ্য-পশ্চিমের অঞ্চল মাতো গ্রোসোতে। আপনি তো পেলে, রোনালদো, রোনালদিনহোর দেশের ছেলে...।এভারটন: (হাসি) ওরা আমার স্বপ্নের খেলোয়াড়। ছোটবেলা থেকেই ওদের মতো খেলার চেষ্টা করেছি। জানি না, কতটা সফল হব। তবে যেখানেই খেলি না কেন, সব সময়ই চাই আমার স্বপ্নের খেলোয়াড়দের মতো খেলতে। রোনালদোর বিপক্ষে নাকি একবার খেলেছেন?এভারটন: ছোটবেলায় রোনালদোর বিপক্ষে অনুশীলন ম্যাচ খেলেছিলাম একটি। সে অনেক আগের কথা। এরপর আর সুযোগ হয়নি। ব্রাজিলের ঘরোয়া ফুটবল কেমন চলছে এখন?এভারটন: আমাদের দেশে ছোটবেলা থেকেই ছেলেরা ফুটবল নিয়ে মেতে থাকে। ফুটবল ছাড়া ওরা কিছুই বোঝে না। ওখানকার প্রথম, দ্বিতীয় বিভাগে সুযোগ পাওয়াও অনেক কঠিন। আমার মতো হাজার হাজার ফুটবলার আছে। এখানকার ফুটবল কেমন দেখছেন?এভারটন: এ দেশের ফুটবলারদের এখনো ভালো করে দেখা হয়নি। তবে যতটুকু দেখলাম, তাতে মনে হয় স্কিল কম। আমার টিমমেটদের সমস্যা আছে আরেকটা—অভিজ্ঞতা খুবই সামান্য। এ কারণে মাঠে আমার সমস্যা হয়। ব্রাদার্স সাদামাটা একটা দল। এই দলের হয়ে আপনার লক্ষ্য কী?এভারটন: যতটা সম্ভব গোল করতে চাই। এই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হওয়ার লক্ষ্য আমার। দেখা যাক, কী হয়।