‘লক্ষ্য তো চ্যাম্পিয়ন হওয়া’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর প্রতিভা নিয়ে কোনো কালেই সংশয় ছিল না। কিন্তু ধারাবাহিকতার অভাবে কয়েকবার জাতীয় দল থেকে বাদ পড়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাদ পড়ার পর অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন। ঘরোয়া ক্রিকেটে আপাতত রানের মধ্যে থাকা মোহাম্মদ আশরাফুল চীনে যাচ্ছেন এশিয়ান গেমসে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক হয়ে। এশিয়ান গেমস নিয়ে, নিজেকে নিয়ে বলেছেন এই ব্যাটসম্যান ১৮ নভেম্বর এশিয়ান গেমস খেলতে রওনা হচ্ছেন। লক্ষ্য কী?মোহাম্মদ আশরাফুল: লক্ষ্য তো স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়ন হওয়া। তবে কাজটা মোটেও সহজ হবে না। শ্রীলঙ্কা, পাকিস্তান আছে। তার পরও টি-টোয়েন্টি যেহেতু, তাই আশা করা যেতেই পারে। আর আমাদের দলটাও বেশ ভালো হয়েছে। গেমসে খেলতে যাওয়াটা তো একটু অন্যরকম অভিজ্ঞতা...আশরাফুল: হ্যাঁ, তা তো বটেই। এর আগে কখনো গেমসে অংশ নিইনি। আসলে ক্রিকেট তো গেমসে খুব একটা হয় না। সমাপনী অনুষ্ঠানে তো জাতীয় পতাকা বহন করবেন?আশরাফুল: হ্যাঁ, এটা বড় একটা সম্মানের ব্যাপার। অনুভূতিটা কেমন সেটা সমাপনী অনুষ্ঠান শেষেই বলতে পারব। তবে টেলিভিশনে বড় বড় গেমসের উদ্বোধনী, সমাপনী অনুষ্ঠান দেখে মনে হয়েছে এটা আসলে বিশেষ কিছু। আর কিছু সময়ের জন্য হলেও তো দেশের পুরো ক্রীড়াঙ্গনের প্রতিনিধিত্ব করা হয়।  বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাচ্ছে, এতে তো একটু সুবিধাই হওয়ার কথা।আশরাফুল: তাই তো হওয়ার কথা। আর দল কই? ভারত নেই এখানে। এরপর শ্রীলঙ্কা, পাকিস্তান ও আমরা। আফগানিস্তানও সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে।  প্রতিপক্ষ দলগুলো সম্পর্কে জানেন?আশরাফুল: কারও স্কোয়াড দেখিনি এখনো। তবে শুনেছি, শ্রীলঙ্কা দল নাকি ভালো হয়েছে।  আপনার নিজের লক্ষ্যটা কী?আশরাফুল: যত বেশি সম্ভব রান করা। দলের জয়ে ভূমিকা রাখা। জাতীয় দলে ফেরার জন্য নিজেকে প্রমাণ করতেও তো রান করা দরকার...আশরাফুল: দেখুন, এটা নিয়ে খুব ভাবছি না। আমি বাদ পড়েছিলাম রান করতে না পারায়। এরপর যতগুলো ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছি, রান করেছি। ফলে আমার ওপর বাড়তি কোনো চাপ নেই। তবে রান তো করতেই হবে।  নিউজিল্যান্ড সিরিজের সময় এমন আফসোস হয়নি, যদি ওখানে থাকতাম!আশরাফুল: তা তো একটু হয়েছেই। তবে বেশি না। সবাই যেমন দুর্দান্ত খেলেছে, যেভাবে ম্যাচ বের করে এনেছে; তাতে আফসোস করার সময় পেলাম কই! আমি খুব উপভোগ করেছি সিরিজটা। সবাই দারুণ খেলেছে।  আপনাকে নিয়ে প্রধান সমালোচনা, ধারাবাহিকতার অভাব। আশরাফুল: এবার ধারাবাহিক হব। জাতীয় দলে ফিরলে নিয়মিত রান করব।  নিশ্চিত হচ্ছেন কী করে?আশরাফুল: নিজের ব্যাটিং দিয়েই বোঝা যায়। সর্বশেষ টানা কয়েকটা ইনিংসে রান করছি। ছন্দটা ভালো আছে।  রান পেলেও আন্তর্জাতিক ক্রিকেটে আশরাফুলের সেই স্ট্রোক প্লে তো দেখা যায় না... আশরাফুল: এখন দেখতে পাবেন। মাঝে অন্যের কথা শুনে টেকনিকে, স্টাইলে পরিবর্তন এনে হারিয়ে গিয়েছিলাম। এখন আমি আমার নিজের খেলাটা খেলছি। এবার সেই পুরোনো আশরাফুলকেই দেখবেন।