‘লক্ষ্য সব ম্যাচে গোল করা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্য বাংলাদেশ লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়া। মুক্তিযোদ্ধায় এসেই কাজটা শুরু করে দিয়েছেন মোহাম্মদ রনি। হ্যাটট্রিক দিয়ে মৌসুম শুরু করেছেন। কাল কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বসে নিজের ক্যারিয়ার ও সম্ভাবনা নিয়ে বললেন গত ফেডারেশন কাপে হ্যাটট্রিক করেছিলেন। এবারও প্রথম ম্যাচেই পেলেন হ্যাটট্রিক। কেমন লাগছে?মোহাম্মদ রনি: খুবই ভালো লাগছে। আগে থেকে কি কোনো পরিকল্পনা ছিল?রনি: এটা পরিকল্পনা করে হয় নাকি? তবে আত্মবিশ্বাস ছিল গোল পাব। প্রথমার্ধে গোল না পেয়ে হতাশ হইনি। পরে দুটি গোল পেয়ে ভাবলাম পেয়েও যেতে পারি। তবে... তবে কী?রনি: পেনাল্টি পাওয়ার পর যখন দেখলাম বুকোলা বল হাতে পেনাল্টি নিতে প্রস্তুত হচ্ছে তখন সাহস করে বলে ফেললাম ‘গিভ মি বল’। ও বলটা দিল। বাইরে থেকে কোচ মারুফ ভাইও সমর্থন দিল। হ্যাটট্রিক পেয়ে গেলাম! নৌবাহিনীর মতো দুর্বল দল পেয়ে তাদের নিষ্ঠুরভাবে বিধ্বস্ত করলেন...রনি: প্রতিপক্ষ কে সেটা আমাদের কাছে বড় নয়। প্রতিপক্ষ মানেই ধরে নেই শক্তিশালী। হালকা করে দেখার সুযোগ নেই। মুক্তিযোদ্ধা মানেই তো ফাইটারের মতো খেলতে হবে। সে রকম খেলার চেষ্টা করেছি। গত মৌসুমে তো নিয়মিত একাদশে জায়গা পেতে কষ্ট হয়েছে। এবার কী মনে হয়...রনি: সেরা একাদশে থাকা না-থাকা কোচের ওপর নির্ভর করে। পারফরম্যান্সের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন?রনি: সবে তো শুরু। রেসটা লম্বা। অনেক পথ পাড়ি দিতে হবে। দেখা যাক কতটুকু কী করতে পারি। গোলটা নিশ্চয়ই কাউকে উত্সর্গ করেছেন?রনি: আমার বড় ভাই শহীদুল ইসলাম নাহিদকে। বলতে পারেন ওনার অনুপ্রেরণাতেই এত দূর এসেছি। আমি ছোটবেলায় ক্রিকেট খেলতাম। শখের বশে খালি পায়ে একদিন পাড়ায় ফুটবল খেলছিলাম। আমার খেলা দেখে মুগ্ধ হয়ে ভাইয়া আমাকে ফুটবল খেলতে বললেন। খেলার জন্য আমাকে নিয়ে যেতেন নওগাঁ স্টেডিয়ামে। নওগাঁ থেকে তো এনামুল উঠে এসেছেন। এখন দেশের অন্যতম সেরা স্ট্রাইকার এনামুল নিশ্চয়ই একটা অনুপ্রেরণা আপনার কাছে?রনি: তা তো অবশ্যই। আমি এনামুল ভাইয়ের মতো সুযোগ পেলে আরও ভালো কিছু করতে চাই। আপনার কপালে ওই কাটা দাগটা কিসের?রনি: একবার নওগাঁর হয়ে শেরেবাংলা কাপে খেলতে গিয়েছিলাম জয়পুরহাটে। সিরাজগঞ্জের বিপক্ষে খেলা শেষ হওয়ার মিনিট দশেক আগে একজনের সঙ্গে ধাক্কা লেগে কপাল ফেটে যায়। দুটি সেলাই লেগেছিল। বাবা তো এমনিতেই খেলা পছন্দ করেন না। এরপর এই রক্তারক্তি দেখে বললেন, বাদ দাও খেলাধুলা। পরে ভাইয়াই বাবাকে বুঝিয়ে খেলায় রাজি করান। পরশু বলেছিলেন এই মৌসুমে ২০ গোল পেতে চান। এমিলি, এনামুল, বুকোলাদের সঙ্গে টক্কর দিয়ে এটা পারবেন?রনি: আমার লক্ষ্য সব ম্যাচে গোল করা। জানি না কী হবে। সব আল্লাহর ইচ্ছা। আমি আমার সর্বোচ্চ চেষ্টাই করব। বর্তমান কোচ রুবচিচ বলছিলেন আমাদের দেশের খেলোয়াড়েরা খেলার বাইরে ততটা পেশাদার নয়। আপনার কী মনে হয়?রনি: আমি সপ্তাহের ৭ দিনের ২৪ ঘণ্টাই খেলা নিয়ে চিন্তা করি। কীভাবে খেললে নিজের আরও উন্নতি হবে তা নিয়ে ভাবি সারাক্ষণ। মেসির খুব ভক্ত আমি। ভাবি, আহা যদি ওর মতো খেলতে পারতাম!