‘ললিতা’র পর ‘রাখী’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একুশে টিভিতে ললিতা ধারাবাহিকটির প্রচার শেষ হলো কয়েক দিন আগে। এই ধারাবাহিকে ‘ললিতা’ চরিত্রে অভিনয় করেছিলেন সুমাইয়া শিমু। এবার তিনি অভিনয় করছেন ‘রাখী’ চরিত্রে। শওকত আলীর ত্রয়ী উপন্যাস দক্ষিণায়নের দিন, কুলায় কালস্রোত ও পূর্বরাত্রি পূর্বদিন অবলম্বনে সাজ্জাদ সুমন তৈরি করছেন ধারাবাহিক নাটক—নাম দক্ষিণায়নের দিন।শিমু বলেন, ‘ললিতা নাটকের ললিতা চরিত্রটি আমার জন্য খুব উল্লেখযোগ্য ছিল। আশা করছি, শওকত আলীর ত্রয়ী উপন্যাস অবলম্বনে তৈরি দক্ষিণায়নের দিন নাটকের রাখী আমার অভিনয়জীবনে আরেকটি নতুন মাত্রা যোগ করবে।’উপন্যাসের প্রেক্ষাপট ষাটের দশক হলেও নাটকে তা বদলে বর্তমান সময়কে তুলে ধরা হয়েছে।