‘লা মিজারেবল’-এ হ্যাথাওয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত দিন কেবল মঞ্চেই ঝড় তুলেছিল। এবার হলিউডের বাতাসেও আরও বড় আলোড়ন ফেলতে আসছে লা মিজারেবল। ভিক্তর উগোর অমর সৃষ্টি। দ্য কিংস স্পিচ ছবির পরিচালক টম হুপার বড় পর্দায় নিয়ে আসছেন এই ছবিটি। এতে পতিতা চরিত্রে দেখা যাবে মার্কিন অভিনয়শিল্পী অ্যানি হ্যাথাওয়েকে। এ ছাড়া তাঁর সঙ্গে আছেন হিউ জ্যাকম্যান এবং রাসেল ক্রোর মতো তারকারাও। আগামী বছরের ডিসেম্বরে মুক্তি পাবে এই ছবি। বিবিসি