‘লাইফটাইম লিডারশিপ’ সম্মাননা পেলেন উইনফ্রে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বসেছিল ডিভিএফ পুরস্কার প্রদান অনুষ্ঠানের তৃতীয় আসর। সেখানে ‘লাইফটাইম লিডারশিপ’ সম্মাননা দেওয়া হয়েছে প্রখ্যাত মার্কিন টিভি ব্যক্তিত্ব ও উপস্থাপক অপরাহ উইনফ্রেকে।ডিভিএফ পুরস্কার প্রদান অনুষ্ঠানের প্রবর্তক প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার ডিয়ান ভন ফাস্টেনবার্গ। উইনফ্রে পুরস্কার নেওয়ার জন্য মঞ্চে উঠলে তাঁকে জড়িয়ে ধরেন তাঁর অনেক দিনের বন্ধু ডিয়ান। এক খবরে এমনটাই জানিয়েছে চ্যানেল টোয়েন্টিফোর।উইনফ্রের ভূয়সী প্রশংসা করে ডিয়ান বলেন, ‘এখন পর্যন্ত যত মানুষের সঙ্গে সাক্ষাত্ হয়েছে, তাঁদের মধ্যে উইনফ্রেকেই সবচেয়ে দুর্দান্ত মনে হয়েছে আমার। সত্যিই অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী তিনি।’ডিভিএফ পুরস্কার প্রদান অনুষ্ঠান থেকে আরও পুরস্কৃত করা হয়েছে জেসি ডুগার্ডকে। জেসির হাতে পুরস্কার তুলে দিয়েছেন অপরাহ উইনফ্রে।