‘লাক্স ও চ্যানেল আই রবীন্দ্রমেলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গলবার সকালে চ্যানেল আই ভবনে অনুষ্ঠিত হয় ‘লাক্স ও চ্যানেল আই রবীন্দ্রমেলা’। মেলায় আজীবন সম্মাননা দেওয়া হয় রবীন্দ্রসংগীতশিল্পী সাদী মহম্মদকে। মেলায় সাদী মহম্মদের হাতে সম্মাননা ক্রেস্ট, উত্তরীয় ও নগদ এক লাখ টাকার চেক তুলে দেন সংগীতজ্ঞ সুধীন দাস, শিল্পী তপন মাহমুদ ও চ্যানেল আইয়ের পরিচালকেরা।এর আগে সকালে নীল আকাশে একঝাঁক বর্ণিল বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সুধীন দাস, সৈয়দ শামসুল হক, ভাষাসংগ্রামী আহমেদ রফিক, প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, সাংবাদিক গোলাম সারওয়ার, নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমান, চিত্রশিল্পী হাশেম খান, শিল্পী লায়লা হাসানসহ আমন্ত্রিত অতিথিরা।মেলায় রবীন্দ্রসংগীত পরিবেশন করেন মহাদেব ঘোষ, তপন মাহমুদ, লিলি ইসলাম প্রমুখ। এ ছাড়া বিভিন্ন সময়ে দলীয় সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন অনুষ্ঠানে আগত শিল্পীরা। মেলা চলাকালে রবীন্দ্রবিষয়ক ছবি এঁকেছেন চিত্রশিল্পী হাশেম খান, বীরেন সোম, মনিরুজ্জামান, সৈয়দ জাহিদ ইকবাল, আবদুল মান্নান, জহিরউদ্দিন, রনজিৎ দাস, শামসুদ্দোহা, শেখ আফজাল প্রমুখ।