‘লালটিপ’-এ লাটয়া জ্যাকসনের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালটিপ চলচ্চিত্রের জন্য গান করলেন পপসম্রাট মাইকেল জ্যাকসনের বড় বোন লাটয়া জ্যাকসন। সম্প্রতি ফ্রান্সের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং করা হয়েছে। গানটি ফরাসি ভাষায় করা হয়েছে। তিন মিনিটের এই গানটির সঙ্গে পর্দায় ঠোঁট মেলাবেন কুসুম শিকদার। লাটয়া জ্যাকসনের এ গানটির কথা লিখেছেন ফরাসি গীতিকার রোলান্ড লিওনার্ড, সুর করেছেন পিয়ার ফোর্টে ও সংগীত পরিচালনায় ছিলেন রোলান্ড অডফ্রয়। জানা গেছে, একজন মেয়ের প্যারিসের প্রতি ভালোবাসার গল্প নিয়ে তৈরি হয়েছে গানটি। ছবিটি পরিচালনা করেছেন স্বপন আহমেদ। স্বপন বলেন, ‘মাইকেল জ্যাকসন, লাটয়া জ্যাকসন, জেনেথ জ্যাকসন—তিন ভাইবোনের গানই আমার ভীষণ পছন্দ। সেই লাটয়া জ্যাকসন আমার প্রথম চলচ্চিত্রেই গেয়েছেন। এটা আমার জন্য অনেক আনন্দের। গানটি করার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। সবাই গানটি পছন্দ করবেন বলেই আমার বিশ্বাস।’ লালটিপ ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।