‘লালটিপ’ ছবিতে ডেবরা নিউম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেক্স অ্যান্ড দ্য সিটি ২ চলচ্চিত্র ও টিভি সিরিজ ভ্যাম্পায়ার-এর অভিনেত্রী ডেবরা নিউম্যান এবার বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করলেন। ছবির নাম লালটিপ। পরিচালক স্বপন আহমেদ। তিনি জানান, ছবিতে ডেবরাকে ফরাসি মডেল ও অভিনেত্রী আনা লেভিনের সঙ্গে দেখা যাবে। ডেবরা নিউম্যানের অংশটুকুর শুটিং হয়েছে ফ্রান্সের সঁঞ্জেলিজেঁতে। পরিচালক সূত্রে জানা গেছে, ছবিতে অভিনয় করতে পেরে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন ডেবরা। শুটিংয়ের ফাঁকে বাংলাদেশের সংস্কৃতিসহ নানা বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। স্বপন আহমেদ বলেন, ‘লালটিপ ছবির বেশ খানিকটা অংশের শুটিং হয়েছে ফ্রান্সে। তখন ডেবরা টিভি সিরিজ ভ্যাম্পায়ারের শুটিং করছিলেন। এরপর তাঁকে লালটিপ ছবিতে অভিনয়ের প্রস্তাব দিই। রাজি হন তিনি।’সেক্স অ্যান্ড দ্য সিটি ২ ছবির অভিনয়শিল্পী সারা জেসিকা পার্কার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সারার চরিত্রে অভিনয় করেন ডেবরা। এরপর ডেবরা কাজ করেন যুক্তরাষ্ট্রের টিভি সিরিজ ভ্যাম্পায়ারে, প্রধান নারী চরিত্রে। লালটিপ ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম ও ফ্রান্সের বনানী ফিল্মস। ছবির প্রধান দুজন অভিনয়শিল্পী হলেন ইমন ও কুসুম শিকদার।