‘লিগ বন্ধ হোক চাই না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলের খেলা এলেই ঘরোয়া লিগ বন্ধ! বাংলাদেশের ফুটবলে এটা যেন নিয়ম হয়ে গেছে। অনূর্ধ্ব-২৩ দলে প্রাক-অলিম্পিক দুটি ম্যাচের জন্য চলমান বাংলাদেশ লিগ স্থগিত করা হলো। এভাবে কত দিন? পেশাদার লিগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন আবাহনীর ম্যানেজার সাবেক ফুটবলার সত্যজিত দাসের (রুপু) মনেও এই প্রশ্ন। অথচ বাফুফের সদস্য হিসেবে তাঁরা কিছুই করতে পারছেন না লিগ কমিটির সভায় (গতকাল) আপনারা আবাহনীর পক্ষে লিগ স্থগিত রাখার দাবি তুলেছেন কেন?সত্যজিত দাস (রুপু): আমরা লিগ স্থগিত রাখার দাবি তুলেছি বাস্তব কারণে। আমাদের পাঁচজন খেলোয়াড় কোচের তালিকায় আছে। এই খেলোয়াড়দের ছাড়া আমরা খেলব কীভাবে? বিকল্প খেলোয়াড় দিয়ে দু-তিনটি ম্যাচ কি পার করা যেত না?সত্যজিত: বিকল্প খেলোয়াড় কোথায়? জাতীয় দলের প্রয়োজনে খেলোয়াড় ছাড়তে হবে—এটা আগে জানলে আমরা বিকল্প রাখতাম। কিন্তু আগে তো কিছু জানায়নি লিগ কমিটি। বাফুফের নির্বাহী কমিটির সদস্য আপনি। কমিটিতে জাতীয় ফুটবলার আছেন বেশ কয়েকজন। তাহলে এই কমিটি করছেটা কী?সত্যজিত: আসলে এমন পরিস্থিতি তো আগে হয়নি। তবে আমি লিগ কমিটির সভায় আজ বলেছি, জাতীয় দলের সূচি এবং পরিকল্পনা আগেই ক্লাবকে জানিয়ে দিতে হবে। তাহলে ক্লাব সেভাবেই পরিকল্পনা করবে। সাবেক ফুটবলার এবং ক্লাব কর্মকর্তা হিসেবে আমিও লিগ বন্ধ হোক চাই না। এতে অনেক ক্ষতি হয়। আপনি তো অনেক দিন ধরেই দেখছেন ব্যাপারটা। কী ধরনের ক্ষতি হয় ক্লাবের?সত্যজিত: অনেক ক্ষতি। বিশেষ করে, দল ফর্মের তুঙ্গে থেকে একেবারে শূন্য অবস্থানে চলে যায়। আবার সেই শূন্য থেকে সবকিছু শুরু করে ক্লাব। লিগের আকর্ষণটা কমে যায়। একটা গতিতে চলতে চলতে হঠাৎ থেমে যাওয়া ঠিক নয়। তবে জাতীয় প্রয়োজনের কথাও চিন্তা করতে হবে। বিশ্বব্যাপী তো জাতীয় দলের জন্য লিগ স্থগিত হয় না। তা ছাড়া ফিফাও তো এটা অনুমোদন করে না।সত্যজিত: হ্যাঁ, কোথাও জাতীয় দলের জন্য লিগ বন্ধ হয় না আমাদের মতো। এর অন্যতম কারণ, আমাদের খেলোয়াড় সংকট। একজন খেলোয়াড় জাতীয় দলের ম্যাচ খেলতে চলে গেলে তার জায়গায় আর কেউ থাকে না। এই বিষয়গুলোর সুরাহা হলে আমরা হয়তো ২৫ জন খেলোয়াড়ের জায়গায় ৩০ জন নেব। আর ফিফার ব্যাপারটাও ঠিক আছে। কিন্তু ক্লাবগুলোকে তো বাফুফের তরফ থেকে পরিষ্কার ধারণা দিতে হবে। এত দিন পর কেন এসব কথা বলছেন। বাফুফের এই কমিটির প্রায় তিন বছর হতে চলল। এত দিনে কেন হলো না?সত্যজিত: আসলে আগে সবাই লিগ বন্ধ করার জন্য বলত। এবার দেখলাম যাদের খেলোয়াড় কম, তারা খেলতে চাইছে। আমাদের খেলোয়াড় থাকায় আমরা বন্ধ করতে চাইব, এটাই স্বাভাবিক নয় কি? আশা করি, ভবিষ্যতে একটা পরিকল্পিত নীতমালা দেবে ফেডারেশন। পেশাদার লিগ যেন নামেই চলছে। প্রায় প্রতি ম্যাচেই গোলমাল হচ্ছে। এগুলো বন্ধ করার জন্য আপনাদের সোচ্চার দেখা যায় না কেন?সত্যজিত: দেখুন, আমি লিগ কমিটিতে নেই। তবে আমি আশা করব, লিগ কমিটি তাদের মনিটরিং জোরদার করবে। কমলাপুর স্টেডিয়ামে নিরাপত্তা বাড়াবে। রেফারিরা আরও যত্নবান হবেন।