‘লিবিয়া শেষ এবার সিরিয়া’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুয়াম্মার গাদ্দাফির হত্যার মধ্য দিয়ে লিবিয়ায় ন্যাটোর অভিযান শেষ হতে চলেছে। এখন সিরিয়া হতে পারে পরবর্তী লক্ষ্যবস্তু। ফ্রান্স সিরিয়ার ‘রক্তাক্ত দমন-নির্যাতনের’ বিরুদ্ধে ইতিমধ্যে জাতিসংঘে প্রস্তাব উত্থাপন করেছে। গতকাল শুক্রবার ভারতের নয়াদিল্লিতে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী আলাঁ জুপে বলেন, সিরিয়ার বিরুদ্ধে একতরফা সামরিক পদক্ষেপ নেওয়ার ইচ্ছা ফ্রান্সের নেই। তবে এ ব্যাপারে তারা কঠোরভাবে আন্তর্জাতিক আইন মেনে চলবে। নয়াদিল্লিতে ফরাসি দূতাবাসে আলাঁ জুপে বলেন, ‘আশা করছি, বহুপক্ষীয় পদক্ষেপের ব্যাপারে আমরা শিগগিরই একটি সমঝোতায় পৌঁছাতে পারব, যা সিরিয়া সরকারের ওপর চাপ বাড়াবে।’ পিটিআই।