‘লোকজন বলে, এরশাদ সাহেবই ভালো ছিল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘আমি ক্ষমতা ছাড়লাম গণতন্ত্র আসবে বলে। কিন্তু আসেনি। লোকজন বলে, এরশাদ সাহেবই ভালো ছিল।’ আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে তিনি এ কথা বলেন।এরশাদ বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। শেখ মুজিবুর রহমান জাতির সম্পদ। তাঁকে সবকিছুর ঊর্ধ্বে রাখা উচিত।’ আজ বৃহস্পতিবার সংসদ অধিবেশনে তিনি এ কথা বলেন।এরশাদ বলেন, ‘নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিংকন কোনো দলের সম্পদ ছিলেন না। ঠিক তেমনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দলের সম্পদ নয়, জাতির সম্পদ।’জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমাদের জাতীয় নেতারা যাঁরা কবরে শুয়ে আছেন, তাঁদের নিয়ে কটূক্তি না করাই ভালো। তাঁরা সকলেই জাতির কল্যাণের জন্য কিছু না কিছু ভালো কাজ করে গেছেন। তাঁদের শান্তিতে ঘুমাতে দিন। তাঁদের নিয়ে কটূক্তি করবেন না, তাঁদের নিয়ে সমালোচনা করবেন না। তাহলে নিজেরাই ছোট হব।’ সংসদের ভাষার ব্যবহার নিয়ে সাংসদদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।