‘শিক্ষানীতিতে রবীন্দ্রচেতনা গুরুত্ব পেয়েছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বর্তমান শিক্ষানীতিতে রবীন্দ্রচেতনাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে, শিশুদের রবীন্দ্রচেতনায় উদ্বুদ্ধ করার ব্যাপারটিও গুরুত্ব পেয়েছে। তা ছাড়া বর্তমান শিক্ষাব্যবস্থায় রবীন্দ্রচেতনায় উদ্বুদ্ধ হয়ে শিশুদের চিন্তাশক্তি, সৃজনশক্তি ও স্মরণশক্তিকে আরও বিকশিত করার বিশেষ সুযোগ রয়েছে। গতকাল শুক্রবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের তিন দিনের ৩১তম অধিবেশনের দ্বিতীয় দিনে ‘রবীন্দ্রনাথের ভাবনায় ও কর্মে শিশুশিক্ষা’ শীর্ষক এক সেমিনারে শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল এ কথা বলেন। সেমিনারে বাকৃবির উপাচার্য অধ্যাপক মো. রফিকুল হকের সভাপতিত্বে এবং জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ময়মনসিংহ শাখার আহ্বায়ক অধ্যাপক মঞ্জুরুল আলমের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক অসিতবরণ ঘোষ।