‘শিল্পীর চোখে ঢাকা’ পাঠকদের ভিন্ন স্বাদ দেবে (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী ঢাকার ৪০০ বছর পূর্তি হয়েছে গত বছর। এ উপলক্ষে আজ সোমবার একুশে বইমেলার নজরুল মঞ্চে ‘শিল্পীর চোখে ঢাকা’ নামে একটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।রাজধানী ঢাকাকে নিয়ে যেসব ছবি আঁঁকা হয়েছে, তার মধ্য থেকে নির্বাচিত ১০০ ছবি নিয়ে প্রথমা প্রকাশন থেকে একটি অ্যালবাম আকারে বইটি প্রকাশ করা হয়েছে। গ্রামীণফোন ও প্রথম আলোর যৌথ উদ্যোগে বইটি প্রকাশিত হয়। বইটির লেখক হলেন শামীম আমিনুর রহমান। তিনি একজন স্থপতি।বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, বইটি খুব গুরুত্বপূর্ণ। কারণ এখানে চিত্রের মাধ্যমে ঢাকার ইতিহাস তুলে ধরা হয়েছে। তবে শিল্পীরা বেশির ভাগই বিদেশি বলে তিনি জানান।
ভিডিও চিত্র: মনিরুল আলম