‘শীতের কষ্টে হামরা ঘুমব্যার পাইনে’
‘না খায়্যা থাকা যায়, কিন্তু শীতের কষ্টে হামরা ঘুমব্যার পাইনে। বেশি কষ্ট ছোলগুলেক নিয়া। তোমারগরে (তোমাদের) কমবোল কোনা পায়া ভালো হলো। ছোলগুলে আমারে ঘুমব্যার পাইবে।’প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল মঙ্গলবার দেওয়া কম্বল পেয়ে কথাগুলো বলেন গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি গ্রামের জহুরা খাতুন (৪৫)।গাইবান্ধা আসাদুজ্জামান গার্লস স্কুল ও কলেজ মাঠে বিকেলে জহুরা খাতুনসহ ১০০ জন দুস্থ শীতার্ত নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ নিয়ে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে দুস্থ শীতার্তদের মধ্যে এক হাজার ৭৩০টি কম্বল বিতরণ করা হলো।গতকাল গাইবান্ধা পৌর এলাকার সুখনগর, পলাশপাড়া, মুন্সিপাড়া, পূর্বপাড়া ও সদর উপজেলার চাপাদহ, বালুয়া, মালিবাড়ি, বোয়ালি, খোলাহাটি, রামচন্দ্রপুর, পুলবন্দী গ্রামের ১০০ জনকে একটি করে কম্বল দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আসাদুজ্জামান গার্লস স্কুল ও কলেজের অধ্যক্ষ গোলাম আজম, শিক্ষক ফেরদৌস জুয়েল, গাইবান্ধা বন্ধুসভার সভাপতি চুনি ইসলাম, সম্পাদক নাহিদ হাসান, সদস্য—রানা পাপুল, মারজাহান খাতুন, রবিউল ইসলাম, আতিকুল ইসলাম, প্রথম আলোর গাইবান্ধা প্রতিনিধি শাহাবুল শাহীন প্রমুখ। কম্বল পেয়ে সদর উপজেলার বালুয়া গ্রামের আমেনা বেগম (৪২) বলেন, ‘একন্যা শীতের কাপড়ার জন্নে চেরমেনের বাড়িত যায়া পাই নাই। তোমারঘরে পোত্তম আলোত (প্রথম আলো) থাকি কমবোল কোনা পায়্যা উপোক্যার হলো।’পুলবন্দী গ্রামের দিনমজুর খবির উদ্দিন (৫০) বলেন, ‘সরকার হামারঘরোক কমবোল দ্যায় নাই। তোমারঘরে আলোর ভালো হোক বাবা।’