‘শুকতারা’-এর মোড়ক উন্মোচন করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলার গণমিলনায়তন হলে কবি নজরুল ইসলাম রানার লেখা উপন্যাস শুকতারার মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন কবি-পিতা আছলিম সরদার।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ। তিনি বলেন, যে এলাকার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি যত উন্নত, সে এলাকার মানুষ তত উন্নত। শিক্ষা-সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে যাঁরা অবদান রাখছেন, তাঁদের নিয়ে আমরা গর্ববোধ করি। দিরাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির রঞ্জন দাসের সভাপতিত্বে এবং শাহ্ আবদুল করিম স্মৃতি ও গবেষণা পরিষদের সদস্যসচিব সরদার শাহরিয়ার হাসান অনুষ্ঠানটি পরিচালনা করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন গোলাপ মিয়া, ছবি চৌধুরী, রফিকুল ইসলাম, রশিদ আহমদ, যুগেন্দ্র সূত্রধর, শামসুল ইসলাম সরদার, জিয়াউর রহমান, আনোয়ার রেজা চৌধুরী, বদরুজ্জামান প্রমুখ।