‘শুধু একটা কথাই ভেবেছি, ব্যাট, ব্যাট, ব্যাট’
ভাগ্যক্রমে দলে সুযোগ পাওয়া প্রসঙ্গেমোহাম্মদ আশরাফুল: নির্বাচকদের ধন্যবাদ দিই, এর পরও আমাকে তাঁরা নিয়েছেন। এ বছর আমি ভালো করছি। চার দিনের বিসিএলে আমি একটা সেঞ্চুরি করেছি। বিপিএলেও সেঞ্চুরি করেছি। ব্যাটিংয়ের সময় যা ভাবছিলেনআশরাফুল: ভালো উইকেট ছিল। শুধু ব্যাট করে যাওয়ার চিন্তা করেছিলাম, কারণ এত সুন্দর উইকেট এখানে। ভুল না করলে আউট হব না, এই বিশ্বাস ছিল। আমি শুধু একটা কথাই ভেবেছি, ব্যাট, ব্যাট, ব্যাট...। ব্যাটিংয়ের সময় মানসিকতাআশরাফুল: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যখন আবার সুযোগ পেলাম, তখন ভেবেছিলাম ক্যারিয়ারটা আবার শুরু করব। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পেলাম না। এবার যখন সুযোগ পেলাম, মনে হলো আমার কিছুই দেওয়া হয়নি। একটা-একটা করে ম্যাচ দিতাম হয়তো বা, আমার মনে হয়েছে এখন টিমে থাকতে হলে নিয়মিত পারফর্ম করা উচিত। আগেও চেষ্টা করতাম, কিন্তু পারতাম না। এখানে পরপর দুই ইনিংসে ভালো করলাম। ওয়ার্মআপ ম্যাচে সেঞ্চুরির পর এখানেও সেঞ্চুরি করলাম। চেষ্টা করব, এটা ধরে রাখার। শ্রীলঙ্কান বোলারদের পছন্দ আশরাফুল: শ্রীলঙ্কার বিপক্ষে খেলার সময় আমি সব সময়ই আত্মবিশ্বাস বোধ করি। মুরালি-ভাসের বিপক্ষে খেলার সময়ও এমন মনে হতো। শ্রীলঙ্কার বিপক্ষে কেন যেন সব সময়ই ভালো করার বিশ্বাস থাকে। ভাগ্যও বোধ হয় সাহায্য করে। টেকনিকে কোনো পরিবর্তনআশরাফুল: না, মনে হয়। টেকনিক একই আছে। হঠাৎ একটা বাজে শট খেলার অভ্যাসে পরিবর্তনআশরাফুল: কিছু শট আছে, যেসব খেলে আমি আউট হই। খেলতে চাই না, তাও খেলে ফেলি। আজও ১৬৮ (আসলে ১৬৭) নম্বর বলটাতে ওই শটটা (থার্ডম্যানে গ্লাইড) খেলে ফেলেছিলাম, লাক ফেভার করেছে, ব্যাটে লাগেনি। ধারাবাহিকতার সমস্যাআশরাফুল: চেষ্টা সব সময়ই করতাম। হয়নি। তিন-চার মাস ধরে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি। আমার মনে হয়, এটা আমার ফোকাস বাড়িয়েছে। লাকও এতে বেশি ফেভার করছে। উইকেট প্রসঙ্গেআশরাফুল: উইকেট ব্যাটিং করার জন্য এখনো খুব ভালো। কাল (আজ) যদি সোজা-সোজা খেলি, সহজেই কমপক্ষে আরও দুই সেশন ব্যাটিং করা সম্ভব। উইকেটে স্পিন-টিস্পিন নেই। সবকিছু মিলিয়ে এটি ব্যাটিংয়ের জন্য পারফেক্ট। নির্বাচকদের জবাব দিলেন কি নাআশরাফুল: জবাব-টবাব না। আমি বরং নির্বাচকদের ধন্যবাদ জানাব, পরেও তো আমাকে সিলেক্ট নাও করতে পারত। আমার বিশ্বাস ছিল, এখানে এসে ভালো করব। ছোটবেলা থেকেই একটা স্বপ্ন ছিল, বাংলাদেশ টিমে ঢোকার পর থেকেই আমি স্বপ্ন দেখি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরিটা করব। কাল যদি আল্লাহ আল্লাহ করে ১১টা রান করে ফেলতে পারি...আমি প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করতে চাই। সেরা ইনিংস কি নাআশরাফুল: যেসব ইনিংসে রান করেছি, সব ইনিংসই আমার কাছে বিশেষ কিছু। এটাও তেমনই। এই ইনিংসের মাধ্যমে কি পুনর্জন্ম আশরাফুল: এখান থেকে যদি ধারাবাহিকভাবে ভালো খেলতে থাকি, এটাই হলো আসল। শুধু টি-টোয়েন্টিতে সুযোগ পাওয়ার পর বলেছিলাম, আমি টেস্ট-ওয়ানডে-টি টোয়েন্টি তিনটাই খেলতে চাই। টেস্টে সুযোগ পেলাম এক বছরেরও বেশি সময় পর। চেষ্টা করব, যত দিন ফিটনেস থাকবে, তিন ধরনের ক্রিকেটেই খেলতে এবং ভালো খেলতে। বাড়তি কোনো জেদ ছিল কি নাআশরাফুল: না, এমন আসলে কোনো কিছু চিন্তা করিনি, ভালো করতেই হবে। খারাপ করলেও আসলে অসুবিধা ছিল না। কী হতো, বাদ পড়ে যেতাম! চিন্তা ছিল, যদি পারি খেলব। এটা তো কিছুটা লাকের বিষয়ও। আসলে বলে ভালো করা যায় না। সেঞ্চুরির পর উদ্যাপনআশরাফুল: আমি আসলে সেঞ্চুরি-টেঞ্চুরি করার পর বেশি লাফালাফি করি না। আজ একটু করেছি আর কি...একটু বেশি ভালো লেগেছে। কারণ প্র্যাকটিস ম্যাচে ভালো করার পর সবাই বলাবলি করছিল, টেস্ট ম্যাচে কী করবে...পরপর দুটি ম্যাচে ভালো খেলতে পেরে ভালো লেগেছে। তাঁকে নিয়ে দেশের মানুষের মিশ্র প্রতিক্রিয়া প্রসঙ্গেআশরাফুল: এটা আসলে সব সময়ই আমার জন্য বেশি সমস্যা হয়েছে। এখন যদিও আমাদের দলে অনেক ম্যাচ উইনার আছে, তার পরও দেখা যায় আমি ব্যর্থ হলে প্রশ্নটা আমাকে নিয়েই হয়। সবাই বলতে শুরু করে, আশরাফুল ফেল করেছে। এখন আর এসব নিয়ে ভাবি না। এভাবে চিন্তা করি, যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট না খেলতে পারি তো ডোমেস্টিক ক্রিকেট খেলব। মুশফিকের সঙ্গে জুটি আশরাফুল: অসাধারণ পার্টনারশিপ। টেস্ট ম্যাচে থাকার জন্য ওই সময় একটা পার্টনারশিপ দরকার ছিল। তখন দু-তিনটা উইকেট পড়ে গেলে ঘটনা হয়তো অন্য রকম হয়ে যেত। ও সেট হওয়াতে আমার জন্য ইজি হয়েছে। আমি রিলাক্সড ব্যাটিং করতে পেরেছি। এক দিনে ও ১৫২ রান করেছে। অসাধারণ ব্যাটিং। ম্যাচের অবস্থাআশরাফুল: আমাদের ব্যাটসম্যানদের একটা চিন্তা আছে, যত বেশিক্ষণ সম্ভব ব্যাটিং করব। কারণ আমাদের একটা সমস্যা আছে, ফার্স্ট ইনিংস ভালো হলে সেকেন্ড ইনিংস ভালো হয় না। আমার ধারণা, কালও উইকেট ভালো থাকবে। ডে ফাইভেও ভালো থাকবে। কাল তাই যত বেশি ব্যাটিং করতে পারি, ততই এই টেস্ট ড্র করা সহজ হবে। নিজের ইনিংসের ময়নাতদন্তআশরাফুল: গতকাল (পরশু) আমি টি-র আগে নামতে চাইনি। কিন্তু অমি (জহুরুল) আউট হয়ে যাওয়ায় নামতে হলো। নেমে ফার্স্ট বল কনফিডেন্টলি ডিফেন্স খেলেছি। টি-র পরের সেশনে চিন্তা ছিল, সোজা সোজা খেলব। একটা বলেও মনে হয় সেদিন বিট হইনি। আজও যখন শুরু করেছি, প্রথমে টার্গেট ছিল সেঞ্চুরিটা করার। আমার মনে হয়, আমার সেঞ্চুরির ইনিংসগুলোতে আজই নাইনটির ঘরে এতক্ষণ ছিলাম। পরে নিজের সঙ্গে কথা বলছিলাম, আজ আমি এক শ না, দেড় শ-দুই শ পাব, কাজেই অসুবিধা নাই, টাইম নিই। এক শ হওয়ার পর তো অবশ্যই ভালো লেগেছে। তখন টার্গেট ছিল, পুরো দিন ব্যাটিং করব। আমাদের মধ্যে খুব বেশি ব্যাটসম্যান মনে হয় না তা করেছে। আমি তো প্রায় চার সেশন ব্যাটিং করলাম। প্রতিটা মুহূর্ত এনজয় করেছি। ১৫৮ রানের রেকর্ড ভাঙতে আট বছর লাগবে ভেবেছিলেন কি নাআশরাফুল: তখন মনে হয়েছিল, যে কেউ ভেঙে দেবে। আমিও ভাঙতে পারি। শ্রীলঙ্কার সঙ্গে এখানে যখন ১২৯ করেছিলাম, সেদিনও মনে হয়েছিল এটা ভেঙে দেব। তামিম এটা ভাঙার অনেক সুযোগ পেয়েছে, সাকিবও পেয়েছিল। এক-দেড় বছর ধরে আমি টিমে নাই। কিন্তু আমার মনে হচ্ছিল, আমি ঢুকলে বাংলাদেশের পক্ষে একটা দুই শ করব। এ রকম একটা বিশ্বাস ছিল। এখানে আসার আগেও আমি কয়েকটি টিভি চ্যানেলকে বলেছি, আমার লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে একটা দুই শ করা। দোয়া করবেন, কালকে যেন ১১টা রান করতে পারি। ইনশা আল্লাহ।