‘শুধু চায়ের ওপর বেঁচে আছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাউচার হাতে পেয়েই এভারেস্টজয়ীর হাসি দিয়ে দাঁড়িয়ে গেলেন ক্যামেরার সামনে। আবেগে থরথর...বিশ্বকাপের উত্তেজনার পুরোটাই তখন সিটি ব্যাংকের ধানমন্ডি ২৭ নম্বর শাখায়। তবে সবার আগে টিকিট কেনার জন্য কম কষ্ট করতে হয়নি সাজ্জাদ হোসেনকে। দুই দিন ধরে ঠায় দাঁড়িয়েছিলেন ব্যাংকের সামনে, খেয়েছেন শুধু চা-বিস্কুট! বিশ্বকাপের টিকিট কাটলেন। তা-ও সবার আগে! কেমন লাগছে?সাজ্জাদ হোসেন: ভাষায় প্রকাশ করার মতো না কেমন লাগছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় টুর্নামেন্ট যেটা হয়, বিশ্বকাপ ক্রিকেট—আমি সেটার টিকিট পেয়েছি! বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেরও আমি টিকিট পেয়েছি। কী বলব? আমরা আশা করি বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। বাংলাদেশ এবার বিশ্বকাপ জিতবে। তবে আমরা দুঃখিত, কারণ বাংলাদেশের অনেক লোক খেলা দেখতে পারবে না। লাইনে দাঁড়িয়েছিলেন কখন?সাজ্জাদ: ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে আমরা লাইনে।্র৫০ জনের একটা গ্রুপ আছে আমাদের। দুই দিন ধরে ননস্টপ এখানে দাঁড়িয়ে আছি, রাত জেগেছি। অনেক জায়গায় তো এক দিন আগে লাইনে দাঁড়িয়েও পরে সবাই এলোমেলো হয়ে গেছে। আপনাদের কোনো সমস্যা হয়নি?সাজ্জাদ: বাইরের অনেক ছেলে আমাদের ডিস্টার্ব করার চেষ্টা করেছে। লাইন ভেঙে ঢোকার চেষ্টা করেছে। তবে পুলিশ কর্তৃপক্ষ আমাদের ভালো সাপোর্ট দিয়েছে। আমরা তাদের সাহায্য নিয়েছি।্রযখনই ডেকেছি তাঁরা এসেছেন। এ জন্য পুলিশকে ধন্যবাদ দিতে চাই। খাওয়া-দাওয়া-টয়লেট, এসবের সমস্যা হয়নি?সাজ্জাদ: সত্যিকার অর্থেই খুব কঠিন ছিল কাজটা। গত দুই দিন শুধু চায়ের ওপর বেঁচে আছি। বাইরে থেকে বিস্কুট এনে খেয়েছি। শুধু আমরাই না, লাইনে যত লোক ছিল সবাই এই কষ্ট করেছে। সব ম্যাচের টিকিটই কেটেছেন?সাজ্জাদ: ‘দৌড়া বাঘ আইলো’ ব্যানার নিয়ে আমরা প্রায় দেড় শর মতো ছেলে আছি। বাংলাদেশে যতগুলো খেলা হবে, আমরা প্রত্যেকটা খেলা দেখব।্রসবগুলো টিকিটের টাকা জমা দিয়েছি।্রআমরা চাই, আমাদের দেশে যেন শান্তিপূর্ণভাবে বিশ্বকাপ হতে পারে। এই যে দুই দিন ধরে রাস্তায় দাঁড়িয়ে আছেন। পরিবারের লোকজন কিছু বলেনি?সাজ্জাদ: সবাই দেখতে এসেছে। আমার ভাইয়া এসেছেন সকালে। অন্যদের অভিভাবকেরাও বিভিন্ন সময়ে এসে দেখে গেছেন আমরা কী অবস্থায় আছি, কোনো সমস্যা হচ্ছে কিনা। তাঁরা আমাদের সাপোর্ট করছেন। টিকিট বিক্রির প্রক্রিয়াটা কেমন?সাজ্জাদ: আজ তো ভাউচার নিলাম, টিকিট নিতে আবার তিন দিন লাইন দাঁড়াতে হলে সেটা হবে দুর্ভাগ্যজনক। সবচেয়ে ভালো হতো যদি ব্যাংক সরাসরি টিকিটটা আমাদের হাতে দিয়ে দিত। এখানে সাত বছরের বাচ্চাদের নিয়ে মায়েরা পর্যন্ত দাঁড়িয়ে ছিল। বাচ্চারা কান্না করছিল একটা টিকিটের জন্য। দেখেন আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে...।  সময়ও কি একটু বেশি লাগছে?সাজ্জাদ: সময় বেশি লাগছে। হয়তো আমিই প্রথম টিকিট নিলাম বলে তারা এখনো অতটা অভ্যস্ত হয়ে ওঠেনি। আর একসঙ্গে ১৬টা টিকিট নিলে আটটা ফরম পূরণ করতে হচ্ছে। সব তথ্য আবার নিখুঁত হতে হবে। ব্যাংকের ওনারা অবশ্য সেটা মেনটেইন করছেন। আমি দেখেছি একটা ভুল হওয়ার পর সেটা ফেলে দিয়ে নতুন করে ফরম ফিলাপ করেছে। সিটি ব্যাংকের লোকজন খুবই আন্তরিক।