‘শুভাপ্রসন্ন: নীলিমা ও নৈরাজ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিশিষ্ট শিল্পী শুভাপ্রসন্নের সৃজন সম্পর্কে প্রকাশিত শুভাপ্রসন্ন: নীলিমা ও নৈরাজ্য গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হলো গতকাল সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে। কলকাতার দ্বীপ প্রকাশন থেকে এই সচিত্র গ্রন্থ প্রকাশিত হয়েছে।বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে আলোচনা করেন শিল্পী কাইয়ুম চৌধুরী। শিল্পী শুভাপ্রসন্ন উপস্থিত সুধীবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে শুভাপ্রসন্নের ১০ দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে গত শুক্রবার। এটি চলবে ২৫ মার্চ পর্যন্ত।