‘শূন্য’ আবিষ্কারের ধারা অব্যাহত রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি অঞ্চলের ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১৩ গতকাল সোমবার জমে উঠল নানা প্রশ্ন আর উত্তরে। এ সময় শিক্ষার্থীরা মাদক, মুখস্থ ও মিথ্যাকে ‘না’ বলার শপথ নেয়। ‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান সামনে রেখে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল ও কলেজ প্রাঙ্গণে উৎসবের উদ্বোধনীতে জাতীয় সংগীতের মাধ্যমে রাঙামাটি জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল জাতীয় পতাকা, ভেন্যু প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আবদুল মতিন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড পতাকা এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াড একাডেমিক কাউন্সেলর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হামঞ্চাদ আলী বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন। জেলা প্রশাসক বলেন, ‘গণিতের যে অগ্রগতি, তাতে ভারতীয় উপমহাদেশের অনেক অবদান। কারণ, আমাদের উপমহাদেশের এক গণিতবিদের “শূন্য” আবিষ্কারের মাধ্যমে আমরা এখন অনেক অনেক সংখ্যা গুনতে পারছি। তাই উত্তরসূরি হিসেবে শিক্ষার্থীদের আরও অনেক অনেক এগিয়ে যেতে হবে।’ সকাল সোয়া ১০টায় রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার ৩৫টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮০০ ছাত্রছাত্রী প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায় ভাগে সোয়া এক ঘণ্টার লিখিত পরীক্ষা শেষ করে। এরপর রাঙামাটি বন্ধুসভার সদস্য এবং লেকার্স পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনা। প্রশ্নোত্তর পর্বে লেকার্স পাবলিক স্কুল ও কলেজের গণিত বিভাগের শিক্ষক নূর মোহামঞ্চদ বলেন, ‘ধর্ম-বর্ণ একটা রূপ মাত্র, আমরা সবাই মানুষ। তোমাদের সবাইকে প্রকৃত মানুষ হয়ে দেশ ও দশের সেবায় নিয়োজিত হতে হবে।’ মো. আবদুল মতিন বলেন, গণিতের অগ্রযাত্রায় ডাচ্-বাংলা ব্যাংক ও প্রথম আলোর অবদান অনস্বীকার্য। এখন শিক্ষার্থীরা প্রতিবছর এই উৎসবের অপেক্ষায় থাকে। এ সময় আরও বক্তব্য দেন আবদুল আলী একাডেমীর গণিতের শিক্ষক প্রফুল্ল কুমার রুদ্র, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক হরি কিশোর চাকমা, রাঙামাটি বন্ধুসভার সভাপতি উথান মারমা। উৎসবে ভেন্যু বিদ্যালয়ের অধ্যক্ষের হাতে সঞ্চারক উপহার তুলে দেওয়া হয়। উৎসবে চার ক্যাটাগরিতে ৫০ জনকে চ্যাম্পিয়ন, প্রথম রানার্সআপ ও দ্বিতীয় রানার্সআপ ভিত্তিতে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। চ্যাম্পিয়নরা হলো; প্রাইমারিতে মুফাত্তেহা আহমেদ, মেহেরিন রহমান, সুকান্ত বিশ্বাস, আবির বিন ইসলাম রিফাত, দেয়ুতি চাকমা, ইয়েন চাকমা, জুনিয়রে তানভীর আহমেদ, সিদরাতুল মুনতাহা, মেহেদি আহসান, মৈত্রেয়ীযশ তঞ্চঙ্গ্যা, আবদুল মোহাইমেন, সেকেন্ডারিতে ভুবন দে, আহসান আজিজ, আজমীর ওয়াজেদ, হায়ার সেকেন্ডারিতে মো. ইসরাত বিন হাসান, শামীম আশরাফ, মো. ওয়াসি উদ্দিন ও সনয়ন চাকমা।