‘শেখ হাসিনা তৃতীয় কাউকে ক্ষমতা দিয়ে উড়াল দেবেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আওয়ামী লীগ ওয়ান-ইলেভেনের আগে আন্দোলন করে যে পরিস্থিতির সৃষ্টি করেছিল, তারা চায় আবারও সেই পরিস্থিতির সৃষ্টি হোক। শেখ হাসিনা পথ খুঁজছেন, সে ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে তিনি তৃতীয় কাউকে ক্ষমতা দিয়ে উড়াল দেবেন।’জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের এক গোলটেবিল বৈঠকে আজ মঙ্গলবার তিনি এসব কথা বলেন।গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমাদের আঘাত করার সময় এসেছে। কিন্তু আন্দোলনের ফসল যাতে কারও বুটের তলায় না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। সরকার বিএনপিকে বাদ দিয়ে যেনতেন নির্বাচন করতে পারে, কিন্তু বিদেশিরা তাঁকে কতটুক সহায়তা করবে, তা-ও দেখতে হবে।’বর্তমান প্রধানমন্ত্রী বিরোধী দলে যেতে প্রস্তুত নন বলে মন্তব্য করে গয়েশ্বর বলেন, ‘শেখ হাসিনার অপরাধের বোঝা এত ভারী যে স্বাভাবিক আইনে বিচার হলেও তাঁর যত বছরের জেল হবে, তাঁর আয়ু তত বছর নেই।’বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য দাবি করেন, সরকার যত জোরে কথা বলে, আসলে ততটা শক্তিশালী নয়। দলীয় নেতা-কর্মীদের চাঙা রাখতেই তাদের এ আস্ফাালন। জাতীয় পার্টির চেয়ারম্যানের সমালোচনা করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এরশাদ যত লাফালাফি করুন, তাঁকে বারান্দায় থাকতে হবে। হয়তো আওয়ামী লীগ বা বিএনপির বারান্দায়।’বিএনপিতে থাকা সংস্কারপন্থীদের প্রতি ইঙ্গিত করে গয়েশ্বর বলেন, ‘যারা এক-এগারোর সময় ষড়যন্ত্র করে মাইনাস থিওরি কার্যকর করতে চেয়েছিল, তারা এখন দলের অবিচ্ছেদ্য অংশ। সবকিছু ষড়যন্ত্রকারীদের দখলে চলে যাচ্ছে। ঘরে শত্রু থাকলে বেশি দূর এগোনো যায় না। তার বড় প্রমাণ পলাশীর যুদ্ধ।’