‘শেষ দিনগুলির কাছ থেকে’ ফারহার কষ্টের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এরপর আর কী করার থাকে? আমি বিশ্বাস করি, জীবনে অনেক বড় ভুল করেছি। জীবনটাকে নিজের হাতে একটা অমানুষের হাতে দিয়ে দিয়েছি। আমার আবেগ আমাকে শেষ করেছে। আমি শেষ। আব্বু আম্মু আমাকে ক্ষমা করো। আই হ্যাভ টু ডাই। শুধু সময়ের ব্যাপার।’জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফারহা ‘শেষ দিনগুলির কাছ থেকে বলছি’ শিরোনামে তাঁর ডায়েরিতে লিখেছিলেন কথাগুলো। আর এতে তিনি একরাশ ক্ষোভ আর ঘৃণা ঢেলেছেন গোপনে বিয়ে করা একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাখাওয়াৎ হোসেন জিমির বিরুদ্ধে।গত ১২ এপ্রিল মধ্যরাতে ফারহার লাশ সাভারের ব্যাংক কলোনির একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়। মেয়ের হলের কক্ষ থেকে সম্প্রতি ডায়েরিটি পেয়েছেন বাবা আবদুল কাদের। লাশ উদ্ধারের রাতেই তিনি সাখাওয়াতের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা করেন।যে পরিস্থিতিতে ফারহা মৃত্যুতে মুক্তি খুঁজেছিলেন, ডায়েরির পাতাগুলোতে দৃশ্যত এরই আভাস মেলে। গত রোববার এ প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় বাবা আবদুল কাদের বেশি কিছু বলতে পারেননি। শুধু আক্ষেপ করেছেন, ‘আমি যদি মৃত্যুর একটা ঘণ্টা আগে এই ডায়েরিটা হাতে পেতাম, তাহলে আমার মেয়েটাকে হারাতে হতো না।’ফারহা নাজ রুহি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী ছিলেন। ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে জানা গেছে, ২০০৯ সালের নভেম্বরে পদার্থবিদ্যার ছাত্র সাখাওয়াৎ হোসেনকে গোপনে বিয়ে করার পর তিনি প্রায়ই ভাড়া বাসাটিতে থাকতেন।ডায়েরির প্রতিটি পাতায় স্বামী সাখাওয়াতের প্রতি তীব্র ক্ষোভের কথা জানিয়েছেন ফারহা। রিনা নামের এক নারীর সঙ্গে তাঁর কথিত সম্পর্কের কথা লিখেছেন। ডায়েরির শুরুতে সাখাওয়াতের উদ্দেশে লিখেছেন, ‘রিনা ও জিমি। এখানে আমি কিচ্ছু না। তুমি আমার জন্য একটা অভিশাপ। আমাকে তুমি খুন করেছো...প্রতিদিন প্রতিটা ক্ষণে।’ স্বামী সাখাওয়াৎকে তাঁর আত্মহত্যা করার ইচ্ছার কথা জানিয়েছিলেন বলেও লিখেছেন ফারহা।ফারহার বন্ধুরা তাঁর মৃত্যুর পর জানিয়েছেন, সাখাওয়াৎ আগে রিনা নামের একজনকে বিয়ে করেছিলেন—এ কথা জানার পর থেকে ফারহা ভেঙে পড়েছিলেন।মামলার অগ্রগতি ফারহাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার মামলায় সাখাওয়াৎ হোসেন এখন জেলে। পুলিশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে জামিন না দেওয়ার আবেদন করেছে। তবে পরীক্ষার জন্য জামিনের আবেদন জানালে আদালত ১৪ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত তাঁকে জামিন দেন। এরপর তাঁর স্থায়ী জামিনের আবেদন আদালত প্রত্যাখ্যান করেন। তিন দিনের পুলিশ রিমান্ড শেষে সাখাওয়াৎকে গতকাল মঙ্গলবার আদালতে হাজির করা হয়েছিল। আদালত তাঁকে কারাগারে পাঠান।