‘শেষবারের মতো একটা চেষ্টা করব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর বরিশালকে নেতৃত্ব দিয়ে তুলেছিলেন ফাইনালে। এবারও প্রথম ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ম্যাচ-সেরা। ৬ টেস্ট আর ২৫ ওয়ানডেতেই থমকে গেছে আন্তর্জাতিক ক্যারিয়ার। ব্র্যাড হজ মনে করেন, অস্ট্রেলিয়ার নির্বাচকেরা তাঁর প্রতি অবিচার করেছেন, তবে এখনো স্বপ্ন দেখছেন অ্যাশেজ খেলার বিগ ব্যাশ খেলে মাত্রই এলেন, কিন্তু এত সহজেই মানিয়ে নিলেন!ব্র্যাড হজ: ব্যাটিংয়ে নামলে সহজ বলে কিছু নেই। আমার জন্য একটা ব্যাপার খুব ভালো হয়েছে যে, বিগ ব্যাশে আমি ভালো ফর্মে ছিলাম। এটা ভিন্ন আরেকটি টুর্নামেন্ট। এখনো যদিও জেট ল্যাগ কাটেনি, তবে খুব একটা খারাপ লাগছে না। ক্রিকেটে ফর্মই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিন দিন আগে খেললেন পার্থে। ওখানে ৭০ করার পর এখানকার মন্থর উইকেটেও ফিফটি। এত দ্রুত মানিয়ে নেওয়ার রহস্য কী?হজ: স্রেফ অভিজ্ঞতা। শেষ ম্যাচ আমি খেলেছি পার্থে, বিশ্বের সবচেয়ে দ্রুতগতির উইকেটগুলোর একটি। ঢাকায় এখানে হয়তো সবচেয়ে মন্থর উইকেটগুলোর একটি। কাজটা কিছুটা কঠিন তো বটেই। তবে গত বছর খেলেছি বলে আমি জানতাম, এখানে কী প্রত্যাশা করা যায়, একদম অচেনা কোনো জগৎ নয়। রান করার পথটা স্রেফ বের করার ব্যাপার।  গত বছর ফাইনাল খেলেছেন, এবারও কি খেলা সম্ভব?হজ: এর উত্তর দেওয়া তো কঠিন। টি-টোয়েন্টি এমন এক ক্রিকেট, যেটা নিয়ে কিছু অনুমান করা মুশকিল। গতবারের থেকে আমাদের দলে বেশ কিছু পরিবর্তন হয়েছে। তবে তারুণ্য আর অভিজ্ঞতার সমন্বয় আছে দলে। ভালো স্পিনার আছে, খুব ভালো কিছু হিটার আছে। আবারও সেমিফাইনাল বা ফাইনাল না খেলার কোনো কারণ দেখছি না।  গত বছর বাইলজ নিয়ে একট ঝামেলা হলো, আপনি বিমানবন্দরে গিয়ে শুনতে পেলেন, বরিশাল সেমিফাইনাল খেলবে। আবার ফিরে এলেন...মনে পড়ে সব?হজ: অবশ্যই। শুরুতে আমাকে বলা হয়েছিল, আমরা সেমিফাইনাল খেলছি না। ব্যক্তিজীবনে আমি খুব পরিবারকেন্দ্রিক, ঘর আর বাচ্চাদের টানে তাই ছুটে যাচ্ছিলাম। হঠাৎই বলা হলো, আমরা সেমি খেলব। তাড়াহুড়ো করে ফিরলাম এবং জিতে ফাইনালে উঠলাম। তবে আমার মনে হয়, সেমিফাইনালে জায়গা পাওয়াটা আমাদের প্রাপ্য ছিল। আমাদের বলা হয়েছিল, ১৫ ওভারে ১৬০ করলে আমরা শেষ চারে যাব। আমরা সেটাই করেছিলাম, যেটা ছিল অবিশ্বাস্য একটা ব্যাপার। যেখানে ক্রিকেট এতটা জনপ্রিয়, সেখানে ফাঁকা গ্যালারি অবাক করছে না!হজ: এটা খুব দুঃখজনক ব্যাপার, তাই না? আমি ঠিক জানি না, কেন এবার বিগ ব্যাশেও দর্শক কিছু কম হয়েছে। এখানে হয়তো টুর্নামেন্টের শুরু বলেই এই অবস্থা, লোকে বুঝে-শুনে উঠতে সময় নিচ্ছে। গত বছর ঢাকার বিপক্ষে ফাইনালে গ্যালারি ছিল কানায় কানায় ভরা, অসাধারণ অভিজ্ঞতা ছিল সেটা। আশা করি, এবারও দর্শক আসবে।  বয়স ৩৮ পেরিয়ে গেছে, এখনো কি অস্ট্রেলিয়ার হয়ে আবার খেলার আশা করেন?হজ: যদি বলা হয় আবার খেলতে চাও কি না, অবশ্যই সবাই বলবে, খেলতে চাই অস্ট্রেলিয়ার হয়ে। আমার মনে হয়, আরেকটু বেশি সুযোগ আমার প্রাপ্য ছিল। আমার সেরা সময়ে যেমন ছিল, সেই তুলনায় এখন তো আবর্তন নীতির (রোটেশন) কারণে অনেক বেশি ক্রিকেটার সুযোগ পাচ্ছে। এখনো আমি অস্ট্রেলিয়া দলে ফেরার মতো যথেষ্ট ভালো খেলে যাচ্ছি। তবে সত্যি বলতে, আমার সুযোগ হয়তো শেষ। তার পরও ভাবছি, এই টুর্নামেন্ট শেষে আমি চারদিনের ক্রিকেটে ফিরে শেষবারের মতো একটা চেষ্টা করব আগামী অ্যাশেজের দলে ঢোকার। আরও বেশি সুযোগ প্রাপ্য ছিল বলছেন, নির্বাচকেরা কি তবে অবিচারই করেছেন আপনার ওপর?হজ: হ্যাঁ।