‘শেয়ারবাজারের তিন লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক আমার দেশ-এর সম্পাদক ও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) সভাপতি মাহমুদুর রহমান বলেছেন, ১৯৯৬ সালে শেয়ারবাজার থেকে ১০ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। এবার তিন লাখ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। লুটপাটকারীরা এই টাকা দিয়ে বিদেশে বিমান কিনছেন। যুক্তরাষ্ট্রের বেভারলি হিলস ও যুক্তরাজ্যের পার্ক ল্যান্ডের মতো নামীদামি জায়গায় বাড়ি কিনছেন। আজ সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ‘ষড়যন্ত্রকবলিত শেয়ারবাজার: বিপর্যস্ত ক্ষুদ্র বিনিয়োগকারী’ শীর্ষক প্রতিবাদ সভায় এসব কথা বলেন। এর আয়োজন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)।এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সম্মিলিত পেশাজীবী পরিষদের উপদেষ্টা মোহাম্মদ এরাশদ উল্লাহ, যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ পত্রিকার ব্যুরোপ্রধান জাহিদুল করিম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এনামুল হক, ড্যাব সহসভাপতি আবদুল মান্নান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসান মোহাম্মদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন অ্যাব সভাপতি এম এ সুফিয়ান।মাহমুদুর রহমান বলেন, শেয়ার কেলেঙ্কারির সঙ্গে সরকারের ঘনিষ্ঠ লোকজন জড়িত। এর আগে তত্ত্ব্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন মাহমুদুর রহমান। প্রেসক্লাব ভবনের সামনে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রাম।