‘শৌচাগার নেই, তো নববধূ নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ে একটি সামাজিক প্রথা। নানা রীতিনীতি পেরিয়ে বসতে হয় বিয়ের পিঁড়িতে। এ নিয়ে নানা রকম কথাও প্রচলিত আছে সমাজে। নানা শর্ত পেরিয়েই বিয়ের পিঁড়িতে বসতে হয় উপমহাদেশের নারীদের। তবে এবার পুরুষদেরও পড়তে হচ্ছে শর্তের বেড়াজালে। ভারতের কেন্দ্রীয় এক মন্ত্রীর বক্তব্য তা-ই প্রমাণ করে। বিয়ের পিঁড়িতে বসতে হলে এবার ছেলেদের পূরণ করতে হবে শর্ত। আর তা হলো, বরের বাড়িতে থাকতে হবে শৌচাগার, নতুবা না-ও মিলতে পারে কনে।বাসাবাড়িতে শৌচাগার না থাকলে ওই বাড়িতে মেয়েকে বিয়ে না দেওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন এবং পানি ও স্যানিটেশন-বিষয়ক মন্ত্রী জয়রাম রমেশ। এর আগে তিনি বলেছিলেন, ভারতে মন্দিরের চেয়ে শৌচাগার বেশি। এ মন্তব্যের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় মন্ত্রীকে। ‘যে বাড়িতে কোনো শৌচাগার নেই, ওই বাড়িতে বিয়ে করবেন না’—মন্ত্রী আজ রোববার ভারতের হরিয়ানা রাজ্যের কোটা জেলার কাছে খাজুরি গ্রামে এক অনুষ্ঠানে নারীদের প্রতি এ আহ্বান জানান। পিটিআইয়ের খবরে বলা হয়, ওই অনুষ্ঠানে উপস্থিত লোকজনের বেশির ভাগই ছিলেন নারী।নারীদের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিয়ের ব্যাপারে আপনারা ধর্মীয় পুরোহিতদের সঙ্গে কথা বলেন। কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার আগে বরের বাড়িতে শৌচাগার আছে কি না, তা জেনে নেবেন।’অনুষ্ঠানে জয়রাম রমেশ আনিতা নারে নামের মধ্যপ্রদেশের এক নারীর গল্প শোনান। বাড়িতে শৌচাগার না থাকার প্রতিবাদে আনিতা বিয়ের দুদিনের মাথায় স্বামীর বাড়ি ছেড়ে চলে যান।এরপর মন্ত্রী এ-সংক্রান্ত ‘নির্মল ভারত যাত্রা’ নামের তৃতীয় পর্বের একটি অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ যাত্রার স্লোগান হলো—‘শৌচাগার নেই, নববধূ নেই।’ স্যানিটেশন-সংক্রান্ত এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক হরিয়ানা রাজ্য সরকার। তিনি বলেন, স্যানিটেশন-সেবা পাওয়া নারীদের মর্যাদা এবং নিরাপত্তাসংক্রান্ত একটি ব্যাপার। পর্যাপ্ত স্যানিটেশনের ব্যবস্থা না থাকায় রাজস্থান রাজ্যের সমালোচনাও করেন তিনি।তবে মন্ত্রীর মন্দির এবং শৌচাগার নিয়ে মন্তব্যের কারণে একদল লোক কালো পতাকা প্রদর্শন করে।