‘সংগ্রাম’ সম্পাদক, প্রতিবেদক ও ১২ আইনজীবীর বিরুদ্ধে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক ‘সংগ্রাম’-এর সম্পাদক, ফেনী প্রতিনিধি ও ফেনী জেলা আইনজীবী সমিতির ১২ আইনজীবীর বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ সোমবার এক আদেশে বলেন, দৈনিক ‘সংগ্রাম’-এর তৃতীয় পৃষ্ঠায় আজ একটি প্রতিবেদন ছাপা হয়েছে। এখানে এই ট্রাইব্যুনালকে ফেনী জেলা আইনজীবী সমিতির কয়েকজন আইনজীবী দলীয় ট্রাইব্যুনাল হিসেবে উল্লেখ করেছেন।ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, ট্রাইব্যুনাল আশ্চর্য হয়ে লক্ষ করেছেন, আইনজীবীরা কীভাবে এ ধরনের বক্তব্য দেন।এ বিষয়ে ব্যাখা দিতে ১৬ এপ্রিল, ‘সংগ্রাম’-এর সম্পাদক, প্রকাশক ও ফেনী প্রতিনিধি এবং ওই আইনজীবীদের ব্যক্তিগতভাবে ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফেনীর যে ১২ জন আইনজীবীর বিরুদ্ধে ট্রাইব্যুনাল রুল দিয়েছেন তারা হলেন—সফিউল আলম, নুরুল ইসলাম বাচ্চু, আশ্রাফুল হক ভূঁঞা, মাঈনউদ্দিন, মোতাছাম বিল্লাহ, গোলাম সরোয়ার, বেলায়েত হোসেন, কামাল উদ্দিন, আমিনুল হক ভূট্টো, এমদাদুল হক, আবদুল কাইয়ুম ও মো. হাসান।