‘সঠিক কাজটিই করেছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিনও ছিলেন বোর্ডকর্তা। কাল তিনি চিটাগং কিংসের টি-শার্ট পরে হাজির ব্রায়ান লারার সংবাদ সম্মেলনে। দলের কোচ তিনি, ক্রিকেট বোর্ডের অস্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন কাল সকালেই। প্রশাসকের কাজটা উপভোগ করছিলেন, তবে খালেদ মাহমুদ আপাতত প্রাধান্য দিচ্ছেন কোচিং পেশাকেই পদত্যাগের সিদ্ধান্ত কখন নিলেন?খালেদ মাহমুদ: বেশ কিছুদিন ধরেই আসলে ভাবছিলাম। কারণ, এটা তো পরিষ্কার স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট)। তিন-চার দিন আগেই আমি পাপন ভাইকে (বোর্ডপ্রধান নাজমুল হাসান) জানিয়েছিলাম আমার সিদ্ধান্তের কথা। পাপন ভাই বলেছিলেন, ‘একটু ভেবে দেখি।’ গত পরশুও কথা হলো। আমার দিকটা আমি বুঝিয়ে বলেছি। বোর্ডের কাজটা তো সাম্মানিক, আর কোচিং আমার পেশা। চিটাগং কিংসের সঙ্গে আমার চুক্তিও ছিল তিন বছরের। ওরা হয়তো আমাকে জোর করত না, কিন্তু ভালো কোনো কোচও পাওয়া যাচ্ছিল না। সব মিলিয়ে এ মুহূর্তে কোচিংকে প্রাধান্য দেওয়াই ভালো মনে হয়েছে আমার কাছে।  বাংলাদেশ ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের কোচ ছিলেন। পদত্যাগ যখন করলেনই, তখন করলে কি আরও ভালো হতো বলে মনে হয়?মাহমুদ: দেখুন, তখনো কিন্তু আমি বোর্ডকে বলেছিলাম, আমি প্রাইম ব্যাংকের চাকরি করি, ওটা ছাড়া সম্ভব নয়। বোর্ড থেকে ছেড়ে দিলে কিছু করার নেই। কিন্তু পাপন ভাই মনে করেছিলেন, বোর্ডে আমার প্রয়োজন আছে। এখন যখন আবার একই পরিস্থিতি, সবাই মিলেই সিদ্ধান্তটা নিলাম। আমার মনে হয়, আমি সঠিক কাজটিই করেছি।  অনেকের ধারণা, আপনার মতো একজনের টেকনিক্যাল দিকে থাকাই ভালো। প্রশাসনের চেয়ে মাঠ আর ড্রেসিংরুমই আপনার আসল জায়গা...মাহমুদ: এ কাজটাও কিন্তু আমি উপভোগ করেছি। মাঠের ক্রিকেট অবশ্যই অনেক বড় চ্যালেঞ্জ, কিন্তু নীতিনির্ধারণের কাজটাও কম চ্যালেঞ্জিং নয়। এই কদিনে যেমন অনেক প্রতিকূলতা পেরিয়েও আমরা ফ্র্যাঞ্চাইজি লিগটা মাঠে নামাতে পেরেছি। আমার ধারণা, এটা আস্তে আস্তে অনেক বড় হবে। ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে যতটা সম্ভব সেরা সুযোগ-সুবিধার চেষ্টা করা হয়েছে। বিপিএলটাও সময়মতো হচ্ছে। অবশ্যই মাঠে থাকাটা সবচেয়ে বেশি উপভোগ করি। তবে নীতিনির্ধারণের কাজটাও দারুণ চ্যালেঞ্জিং। বাইরে থেকে নিশ্চয়ই অনেক কিছুই ভাবতেন, দেড় মাসের প্রশাসক জীবনের অভিজ্ঞতা কেমন?মাহমুদ: আমার যা উপলব্ধি, কাজটা খুব কঠিন কিছু নয়। নীতিনির্ধারণ আর বাস্তবায়নটাই গুরুত্বপূর্ণ। সত্যি বলতে, আমরাই আসলে কাজগুলো জটিল করে ফেলি। সবাই নিজের কাজটা ঠিকঠাক করতে পারলে সমস্যা হওয়ার কথা নয়। যা-ই হোক, আমি বোর্ডে কাজ করাটা উপভোগ করেছি। প্রথম দিন থেকেই আমাদের টিমওয়ার্ক অনেক ভালো ছিল। লিপু ভাই, দুর্জয়সহ যাঁরা আছেন, সবার চিন্তাভাবনা অনেক ইতিবাচক। আমরা ধারণা, আস্তে আস্তে অনেক ভালো কাজই হবে। নীতিনির্ধারণ বাস্তবায়নের সমস্যা দু-একটি কি একটু নির্দিষ্ট করে বলবেন?মাহমুদ: খুব গভীরে যেতে চাই না আমি। নিজের দু-একটা ভাবনার কথা শুধু বলতে পারি। ধরুন, তৃণমূল পর্যায়ের কথা। এই পর্যায়কেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। বিনিয়োগ করা উচিত, সুযোগ-সুবিধা দেওয়া উচিত। আবার দেখুন, বিসিবির একটার মাঠ নেই। যদি বিকেএসপির মতো অমন ৩-৪টা মাঠ থাকত, আমাদের ক্রিকেট অনেক এগিয়ে যেত। আশা করি, যাঁরা আছেন, তাঁরা এসব ভাববেন। পাকিস্তানিবিহীন বিপিএল নিয়ে আপনার মত কী?মাহমুদ: পাকিস্তানি থাকতেই হবে, এমন তো নয়। পাকিস্তানিদের ছাড়াও আইপিএল, বিগ ব্যাশ অনেক ভালো হয়। হ্যাঁ, আরেকটু সময় পেলে হয়তো দলগুলো মানসম্পন্ন বদলি ক্রিকেটার আনতে পারত। কিন্তু ওরা এমন একটা সিদ্ধান্ত নিল শেষ মুহূর্তে। পিসিবির মতো একটা পেশাদার বোর্ডের এমন আচরণ দুঃখজনক। যা-ই হোক, আমাদের বোর্ডের অবস্থান খুব ভালো ছিল। পাকিস্তান যাওয়ার চাপ থেকে মুক্তিও তো বড় একটা স্বস্তি!মাহমুদ: অবশ্যই। কারণ আমাদের ক্রিকেটাররাও অনেক অস্বস্তিতে ছিল। এমনিতে পাকিস্তান ক্রিকেট খেলার জন্য অনেক ভালো একটা দেশ। অনেক কিছু শেখার আছে ওখানে। কিন্তু পরিস্থিতিই এমন, ওখানে যাওয়ার মতো অবস্থা নেই। আমাদের ক্রিকেটারদের আমরা ওখানে ঠেলে দিতে পারি না। সবকিছু মিলিয়ে ভালোই হয়েছে।