টাকার খেলা বিপিএল। কিন্তু এই খেলায় কতটা সংরক্ষিত হচ্ছে খেলোয়াড়দের স্বার্থ? ক্রিকেটার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দেবব্রত পাল কাল খেলোয়াড় নিলাম শেষে আশার কথা শোনালেন, বিপিএলে ক্ষতিগ্রস্ত হবে না খেলোয়াড়দের স্বার্থ কেমন দেখলেন খেলোয়াড় নিলাম?দেবব্রত পাল: এই নিলামের মধ্য দিয়ে আমাদের ক্রিকেট বোর্ড ক্রিকেটের বাণিজ্যিকীকরণের যুগে প্রবেশ করল। অসাধারণ একটা নিলাম হয়েছে। ফ্র্যাঞ্চাইজিরা খুব আন্তরিক, সবাই খুব ভালো হোমওয়ার্ক করে এসেছে বলে মনে হয়েছে। নিলামে খেলোয়াড়দের যে রকম দাম উঠল, তাতে আপনি কি মনে করেন তাঁদের গুণগত মানের সঙ্গে সেটা সামঞ্জস্যপূর্ণ?দেবব্রত: নিলামটা উন্মুক্ত ছিল। আমার মনে হয়, নিলামে যার যে রকম মূল্য ওঠা উচিত ছিল, সেটাই হয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলো খেলোয়াড়দের সঠিক মূল্যায়নই করেছে। কিন্তু বাংলাদেশের কিছু খেলোয়াড় তো তাঁদের নামের তুলনায় সেভাবে মূল্যায়িত হননি। অনেকে আবার দলও পাননি...দেবব্রত: হয়তো কারও কারও দাম আরও বাড়তে পারত। তবে এখানে সবাই কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সটাই বিবেচনায় নিয়েছে। যেমন, সনাৎ জয়াসুরিয়াও কিন্তু যথেষ্ট দাম পাননি। আবার ক্রিস গেইল, আফ্রিদিরা ভালো টাকা পেয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এই মুহূর্তে যার যে রকম দাম হওয়া উচিত, সেটাই হয়েছে এখানে। বিপিএলে কোয়াব কি ভূমিকা রাখছে?দেবব্রত: বিপিএল নিয়ে ফিকা এবং গেম অন স্পোর্টসের সঙ্গে কোয়াবের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। টুর্নামেন্টের জন্য খেলোয়াড়দের চুক্তিটা সবার সমন্বয়েই হচ্ছে। চুক্তিতে খেলোয়াড়দের স্বার্থ কতটা সংরক্ষিত হচ্ছে বলে মনে করেন?দেবব্রত: এখানে কয়েকটা বিষয় ছিল; যেমন, নিলামের যে টাকা, সেটার শ্রেণীবিন্যাস কীভাবে হবে। এ ব্যাপারে আমাদের কিছু পর্যবেক্ষণ, কিছু মতামত ছিল। আমরা সেসব বিপিএল কর্তৃপক্ষ এবং গেম অনের কাছে তুলে ধরেছিলাম। এরপর যে চুক্তিপত্রটা হয়েছে, সেটা খেলোয়াড়দের স্বার্থ মাথায় রেখেই হয়েছে। চুক্তিপত্রে পরিবর্তন এলেও আসতে পারে। তবে আমরা যে চুক্তিপত্র নিয়ে কথা বলেছি, আমি মনে করি, তাতে খেলোয়াড়দের স্বার্থ শতভাগই রক্ষা করা হয়েছে। কোয়াব থেকে কি এই টুর্নামেন্ট সম্পর্কে ফিকার কাছে কোনো মতামত পাঠানো হবে?দেবব্রত: অবশ্যই।্রআজকের (গতকাল) নিলামের পরই আমরা এ ব্যাপারে আমাদের মতামত জানাব, নিলাম সম্পর্কে সর্বশেষ খবর তাদের জানাব। নিলাম খুব ভালোভাবে হয়েছে, সেটাও তাদের জানাব। বিপিএলের মতো টুর্নামেন্ট বাংলাদেশের খেলোয়াড়দের জন্য কতটা ইতিবাচক হতে পারে?দেবব্রত: খেলোয়াড়দের জন্য অবশ্যই ভালো একটা টুর্নামেন্ট এটা। তারা অনেক টাকা পাচ্ছে। আর্থিকভাবে ক্রিকেটাররা সচ্ছল হচ্ছে। তবে আমি মনে করি, এই টুর্নামেন্ট থেকে যে রাজস্ব আসবে, সেটা দেশের ক্রিকেটের উন্নতিতে ব্যয় হওয়া উচিত। ঘরোয়া ক্রিকেটের কাঠামো এখনো নড়বড়ে। এই অবস্থায় আর্থিক দিক ছাড়া দেশের ক্রিকেটে বিপিএল কীভাবে ইতিবাচক ভূমিকা রাখবে?দেবব্রত: দুই বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলতে হয় আমাদের। সেদিক দিয়ে বিপিএলের মতো একটা টুর্নামেন্ট দরকার। তবে ক্রিকেট-উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের প্রথম শ্রেণীর ক্রিকেটকেই বেশি গুরুত্ব দিতে হবে। এবার কিন্তু বিপিএলের কারণে জাতীয় লিগ এবং প্রিমিয়ার লিগও বাধাগ্রস্ত হয়েছে। ভবিষ্যতে এটা যেন না হয়। আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটের সঙ্গে সামঞ্জস্য রেখেই বিপিএলের সূচি করতে হবে। আমাদের অগ্রাধিকার অবশ্যই প্রথম শ্রেণীর ক্রিকেট, তারপর প্রিমিয়ার লিগ, তারপর বিপিএল।