‘সন্তুষ্ট’ দম্পতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা মিলনায়তনে গতকাল বুধবার ‘সন্তুষ্ট’ দম্পতিদের সভা হয়েছে। স্থায়ী ও দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণের পদ্ধতি গ্রহণ করা প্রায় দেড় শ নারী-পুরুষ এতে অংশ নেন। তাঁরা জানান, এসব পদ্ধতিতে তাঁদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। শারীরিক ও মানসিকভাবে তাঁরা সন্তুষ্ট আছেন। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ এ সমাবেশের আয়োজন করে। পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসাহাক আলী সমাবেশের উদ্বোধন করেন। ঠাকুরগাঁও পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক পরিতোষ কুমার পাল এতে সভাপতিত্ব করেন। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি