‘সন্ধ্যার মেঘমালা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডির বেঙ্গল ফাউন্ডেশন গতকাল শনিবার শিল্পী বুলবুল ইসলামের গাওয়া রবীন্দ্রনাথের গানের অ্যালবাম সন্ধ্যার মেঘমালা-এর মোড়ক উন্মোচন ও সিডি প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করেছে। সিডির মোড়ক উন্মোচন করেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।অনুষ্ঠানে শিল্পী স্বকণ্ঠে সংগীত পরিবেশন করেন। দূর্বাদল চট্টোপাধ্যায়ের সংগীত পরিচালনায় সন্ধ্যার মেঘমালা অ্যালবামে এ কী লাবণ্যে পূর্ণ প্রাণ, কোলাহল তো বারণ হল, আজি নাহি নাহি নিদ্রা, নিত্য তোমার যে ফুল ফোটে, কাঁদালে তুমি মোরে, প্রেম এসেছিল নিঃশব্দচরণে, এ কী সুধারস আনে, তুমি সন্ধ্যার মেঘমালা ইত্যাদি গান স্থান পেয়েছে।