‘সবই সম্ভব’-এর আবদুর রহমান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কর অঞ্চল-৪-এর সহকারী কর কমিশনার (অতিরিক্ত) আবদুর রহমানকে আজ বেলা দেড়টায় রংপুর শহরের কাচারি বাজার এলাকার শিশু নিকেতন উচ্চবিদ্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সাদা পোশাকের পুলিশ আগে থেকেই ওই এলাকায় অবস্থান নেয়। আজ বেলা দেড়টার দিকে লাল রঙের একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-খ ১১-০০৭৬) চড়ে আবদুর রহমান রংপুর শহরের কাচারি বাজার এলাকার শিশু নিকেতন উচ্চবিদ্যালয়ের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় পুলিশ আবদুর রহমানকে চ্যালেঞ্জ করে গাড়ি থেকে নামিয়ে আনে। তারপর তাঁকে রংপুর পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। গত সোমবার প্রথম আলোতে ‘সবই সম্ভব’ শিরোনামে আবদুর রহমানকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে বলা হয়, ‘ইউপি চেয়ারম্যান থাকাকালে গম আত্মসাত্ করেছিলেন তিনি। এরপর পলাতক। এক যুগ পলাতক থাকার সময় সরকারি চাকরি হয় তাঁর। চাকরি পাওয়ার পরের বছর গম আত্মসাত্ মামলার রায় হয়। রায়ে তিন বছরের কারাদণ্ড হয়। ঘটনা এখানেই শেষ নয়। সাজা পাওয়ার পরও তিনি চাকরি করছেন। আর টাকার বিনিময়ে তাঁর বদলে জেল খাটছেন অন্য এক ব্যক্তি। অভিনব প্রতারণাকারী এই ব্যক্তির নাম আবদুর রহমান। তিনি সহকারী উপ-কর কমিশনার, এখন সিলেটে কর্মরত। তাঁর পক্ষে হাজিরা দিতে গিয়ে রংপুর কেন্দ্রীয় কারাগারে যিনি সাজা ভোগ করছেন, তিনি সিলেটের লোক, নাম আবদুর রউফ (৫৫)। আর সাজাপ্রাপ্ত আবদুর রহমানের বাড়ি নীলফামারীতে।