‘সবকিছু একসঙ্গে মিলে গেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেভর চ্যাপেলের সময় চুক্তিভিত্তিক কিছু সিরিজে কাজ করেছেন। তবে পাকাপাকিভাবে বাংলাদেশ দলের কম্পিউটার বিশ্লেষক হিসেবে আছেন ২০০৩ সালের জুন থেকে। জাতীয় দলের সাবেক উইকেটকিপার নাসির আহমেদ (নাসু) কথা বলেছেন তাঁর ৮ বছরের অভিজ্ঞতা নিয়ে একটা সময় নিজেও খেলেছেন। তবে জাতীয় দলের সঙ্গে বেশি আছেন কম্পিউটার বিশ্লেষক হিসেবেই। কতটা উপভোগ করছেন কাজটা?নাসির আহমেদ: উপভোগ করছি বলেই এত দিন ধরে আছি।্রকাজটা খুব আরামের না, বরং অনেক কষ্টকর। প্রতিটি বল ডেলিভারির পর পরের বলের আগে ৭-৮টি ইনপুট দিতে হয় কম্পিউটারে। এক ইনিংসে ৩০০ বল হলে দুই ইনিংসে তার ডাবল। আর টেস্টে তো যত দিন খেলা হয় তত দিনই করতে হয়। এটা তো ম্যাচ চলাকালীন। ম্যাচের বাইরে আপনার কাজ কী?নাসির: জাতীয় দলের খেলা না থাকলেও সিরিজের আগে টিভিতে খেলা দেখে অন্য দলগুলোর ইনপুট নিই। কোচ-খেলোয়াড়কে প্রতিপক্ষ সম্পর্কে ধারণা দিতে হয়। কোচের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করি। এ ছাড়া ম্যাচের কোন সময়ে কী হচ্ছে, তার ডেটাবেইস তৈরি করতে হয়। কোচের নির্দেশনা মেনে দলের গেমপ্ল্যানও তৈরি করি। খেলোয়াড়েরাও কি ব্যক্তিগতভাবে সাহায্য চান আপনার কাছে?নাসির: হ্যাঁ, সব সময়ই চায়। সবাই সবার ভিডিও নেয়। খেলা শেষে অনেকে ভিডিও দেখে আমার সঙ্গে ভুলত্রুটি নিয়ে আলাপ করে। খেলার সময় আউট হয়ে ড্রেসিংরুমে এসে সঙ্গে সঙ্গেই ল্যাপটপে ভিডিও দেখে। টস হওয়ার পর তামিম দেখবেন নক-টক খুব একটা করে না। ওই সময়টায় সে বেশির ভাগই আগের কোনো ভিডিও দেখে। এটা তার ম্যাচ প্রস্তুতির অংশ। এই প্রযুক্তির দিক দিয়ে বড় দলগুলোর সঙ্গে বাংলাদেশের কি পার্থক্য?নাসির: অনেক দিন ধরে কাজ করাতে মোটামুটি সব দলের অ্যানালিস্টকেই চিনি। সবাই ঘুরেফিরে এ রকম কাজই করে, আমরা যেসব জিনিস ব্যবহার করি সেসবই ব্যবহার করে। কম্পিউটার অ্যানালিস্ট কী কাজ করবেন, সেটা মূলত কোচের প্ল্যানিংয়ের ওপর নির্ভর করে। তবে আমার মনে হয় না অন্য কোনো দেশ এমন কিছু ব্যবহার করছে যেটা আমরা করছি না। কোনো প্রশিক্ষণ কি নিয়েছেন কখনো?নাসির: আনুষ্ঠানিক কোনো ট্রেনিং নিইনি। কাজ করতে করতেই শিখেছি। ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ড আমার সবচেয়ে বড় সুবিধা। এ ছাড়া আমি পরিসংখ্যানে মাস্টার্স। পড়াশোনাটা এখানে কাজে লাগছে। আর পড়াশোনা শেষ করার পর থেকেই আমি কম্পিউটার-সংক্রান্ত বিষয়ের সঙ্গে সম্পৃক্ত। সবকিছু একসঙ্গে মিলে গেছে বলতে পারেন। অনুশীলনে তো আপনি অন্য অনেকভাবেই সাহায্য করেন দলকে...নাসির: হ্যাঁ, কিছুটা মনের আনন্দে করি। আবার কিছুটা কোচের নির্দেশে। কোচরা অনেক সময় বলেন, তোমার তো ক্রিকেট ব্যাকগ্রাউন্ড আছে...এই কাজটায় একটু সাহায্য করো। আমি উইকেটকিপার ছিলাম, সেজন্য কিপারদেরই সাহায্য করি বেশি। গর্ব করেই বলতে পারি, অন্য দেশের অ্যানালিস্টদের চেয়ে এই জায়গায় আমি এগিয়ে। টিম ম্যানেজমেন্টে অনেক অদলবদল হলেও আপনি আছেন। এখন পর্যন্ত কেউ চ্যালেঞ্জও জানাতে পারেনি সেভাবে। কিন্তু নতুনদেরও কি এ কাজে এগিয়ে আসা উচিত না?নাসির: আমাদের জুনিয়র লেভেলে বছর ছয়েক ধরে একজন কাজ করছে। সাহায্য চাইলে আমি তাকে সাহায্য করি। বলতে পারেন ও আমার হাতেই গড়া। হ্যাঁ, কিছু কোর্স-টোর্স করানো যেতে পারে। এ নিয়ে আলোচনা হচ্ছে। কখনো বিরক্ত লাগে না? কোচ-খেলোয়াড়েরাও তো এতটা মনোযোগ দিয়ে খেলা দেখে না, যতটা আপনাকে দেখতে হয়!নাসির: (হাসি) সবচেয়ে বিরক্ত লাগে টেস্টের সময়, পাঁচ দিন ধরে একই কাজ! আরও বিরক্ত লাগে যখন সারা দিন খেলা হওয়ার পর রাতে কোচ বলেন, অমুক খেলোয়াড়ের ভিডিও নিয়ে আমার রুমে এসো।