‘সবকিছুর’ জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানালেন হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়াই লাখ মার্কিন তারবার্তা ফাঁস করেছে উইকিলিকস। মার্কিন কূটনীতিকদের ভাষ্যে এসব তারবার্তায় বেরিয়ে এসেছে বাংলাদেশের রাজনীতি ও ক্ষমতার অন্দরমহলের খবরবিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় পাঁচ মাস বিদেশে থাকার পর দেশে ফিরে ‘সবকিছুর জন্য’ যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। ২০০৮ সালের ৬ নভেম্বর দেশে ফেরার দিনই ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তাঁর বৈঠক হয়েছিল। মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি ২০০৮ সালের ১০ নভেম্বর ওয়াশিংটনে পাঠানো কূটনৈতিক তারবার্তায় বলেন, শেখ হাসিনা সম্ভবত এই বিশ্বাস থেকে যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান, গত জুনে তাঁর দেশের বাইরে যাওয়ার অনুমতি পাওয়ার ক্ষেত্রে মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।গত ৩০ আগস্ট সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের ফাঁস করা আড়াই লাখ তারবার্তার মধ্যে এটিও ছিল।রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগের প্রধান বলেন, ২০০৭ সালের মে মাসে তাঁকে গ্রেপ্তারের সময় বাসভবনে তল্লাশি চালিয়েছিল কর্তৃপক্ষ। এ সময় তাঁর কম্পিউটারসহ অনেক কিছু নিয়ে গিয়েছিল নিরাপত্তা বাহিনীর লোকজন।তারবার্তার ভাষ্য অনুযায়ী, মার্কিন রাষ্ট্রদূতকে শেখ হাসিনা বলেন, তাঁর বাসা থেকে নিয়ে যাওয়া কম্পিউটারে দলের অভ্যন্তরীণ অনেক বিষয়ের তথ্য ছিল। গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্র খোয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন তিনি। এ সময় শেখ হাসিনা হাসতে হাসতে বলেন, ‘বাসায় আমার লুকানোর সব গোপন স্থান তারা দেখে ফেলেছে কি না, তা আমি এখনো জানি না।’২০০৮ সালের ৬ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন শেখ হাসিনা। এর পরদিন ৭ নভেম্বর নিজের বাসভবনে মার্কিন রাষ্ট্রদূত মরিয়ার্টির সঙ্গে কথা বলেন তিনি। তারবার্তায় বলা হয়, আসন্ন নির্বাচন নিয়ে শেখ হাসিনা রাষ্ট্রদূতকে বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের শরিক দলগুলো ‘অযৌক্তিক’ দাবি করছে। তিনি জানান, শরিকদের কোনোমতেই ৬০ থেকে ৭০টির বেশি আসন দেওয়া হবে না।শেখ হাসিনা মার্কিন রাষ্ট্রদূতের কাছে জানতে চান, নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি মনে করেন কি না। জবাবে রাষ্ট্রদূত বলেন, তিনি আশাবাদী, তবে শতভাগ নিশ্চিত নন।