‘সবচেয়ে ভালো লেগেছে বঙ্গবন্ধুর ছবিটা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ফুটবল লিগের সৌজন্যে এই প্রথম ঢাকায় ফুটবল খেলতে এল অনেক মেয়েই। তাদেরই একজন শাহীনা আক্তার (শিখা)। যশোরের এই মেয়ে খেলছে ওয়ারীর হয়ে। কালই প্রথম বঙ্গবন্ধু স্টেডিয়ামে পা রেখে অভিভূত দশম শ্রেণীর ছাত্রী তোমার কোচ বললেন, অনেকের সঙ্গে তুমি এই প্রথম ঢাকায় এসেছ ফুটবল খেলতে। কেমন লাগছে?শাহীনা আক্তার (শিখা): খুব ভালো লাগছে। আসার আগে ভাবছিলাম, বঙ্গবন্ধু স্টেডিয়ামটা কেমন হবে। আমার একটা স্বপ্ন ছিল এই স্টেডিয়ামটা দেখার।  আজ তো স্বপ্ন পূরণ হয়েছে। তা বঙ্গবন্ধু স্টেডিয়ামের কোন জিনিসটা দেখে বেশি ভালো লাগছে?শাহীনা: এখানে প্রতিটি জিনিসই খুব সুন্দর। সবচেয়ে বেশি ভালো লেগেছে বঙ্গবন্ধুর ছবিটা। তিনি জাতির পিতা। দেশের একজন মহানায়ক। ওনার নামে যেহেতু স্টেডিয়ামটা, তাই ওনার ছবিটা এখানে থাকা খুব জরুরি।  আসার সময় নিশ্চয়ই মনে মনে খুব উদ্দীপ্ত ছিলে?শাহীনা: ভীষণ। আসার সময় আমার এক সিনিয়র বোনকে জিজ্ঞেস করেছিলাম, বঙ্গবন্ধু স্টেডিয়ামে কি বঙ্গবন্ধুর ছবি আছে? উনি বলেছেন, তুমি কি প্রথম যাচ্ছ? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, ওখানে বঙ্গবন্ধুর ছবি আছে, তুমি দেখতে পারবা। এমনিতে বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে তোমার কী ধারণা ছিল?শাহীনা: আমার কোনো ধারণা ছিল না। তবে অনুমান ছিল, যেহেতু এটা দেশের এক নম্বর স্টেডিয়াম, তাই খুব সুন্দরই হবে। এখানে ঢোকার পর থেকে সবকিছু দেখেই আমি মুগ্ধ। সুন্দর মাঠ, গ্যালারি...।  তুমি ফুটবল খেলা কবে প্রথম শুরু করেছ?শাহীনা: এই তো দুই তিন মাস আগে। তখন আমাদের যশোরে মেয়েদের ফুটবলের জাতীয় প্রতিযোগিতা হয়েছিল। তার এক সপ্তাহ আগে আমার ওস্তাদ (এমদাদুল হক) আমাকে দেখে বললেন, তুমি ভালো প্লেয়ার হতে পারবা। তখন থেকে প্র্যাকটিস শুরু। ওস্তাদের অনুপ্রেরণাতেই ঢাকা পর্যন্ত এসে গেলাম। ফুটবল খেলা কি দেখ? ফুটবল নিয়ে কোনো ধারণা আগে ছিল?শাহীনা: না, তেমন ধারণা ছিল না। তবে ফুটবল খেলা দেখি টিভিতে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে মেসিদের খেলাও টিভিতে দেখেছি। ফুটবল খেলাটা কষ্টকর হলেও ভীষণ ইন্টারেস্টিং। যখন প্রতিপক্ষের জালে গোল দেওয়া হয়, তখন বেশি ভালো লাগে। এই প্রথম অনেক মেয়ে মিলে ক্যাম্পে আছ। এটা কেমন লাগে?শাহীনা: এটা বেশ মজার। গত পরশু ঢাকা এসেছি। আমরা থাকি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে। এখানে এসে অন্য জেলার মেয়েদের দেখলাম, পরিচিত হলাম। বিশেষ করে আগে বই-টইয়ে চাকমা-পাহাড়ি মেয়েদের কথা পড়েছি, এখানে নিজের চোখে দেখলাম। আমার বেশ ভালো লাগছে। তোমার নিজের সম্পর্কে কিছু বলো...শাহীনা: যশোর শহরে আমাদের বাসা মণিহার সিনেমা হলের পাশেই। আমি এসএসসি পরীক্ষার্থী। লেখাপড়ার পাশাপাশি এখন ফুটবলও খেলছি। এটি হবে আমার প্রথম টুর্নামেন্ট। ভবিষ্যতে ফুটবল খেলায় থাকবে?শাহীনা: আমার খুবই আশা, ফুটবল খেলে যাব। পেপারে অনেক মেয়ের ছবি দেখি। আমারও ইচ্ছা, পত্রিকায় আমার ছবি ছাপা হোক।  ফুটবল নিয়ে কোনো মজার ঘটনা আছে?শাহীনা: এখন আমরা সবাই যে একসঙ্গে থাকি, একসঙ্গে খাই, একসঙ্গে ঘুমাই, একসঙ্গে প্র্যাকটিস করি, সবকিছুই তো মজার।