‘সবাই চোখের পানি ফেলেছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিগের মাঝপথে জানা গেল, আগামী বছর থেকে ক্রিকেটে আর দল গড়ছে না বাংলাদেশ বিমান। কাল তো প্লে-অফে ব্রাদার্সের কাছে হেরে ঢাকার প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়েছে দলটি। দেশের ক্রিকেটাঙ্গনের জন্যই এটা দুঃসংবাদ। বিমানের ঘরের ছেলে হয়ে যাওয়া ক্রিকেটার সানোয়ার হোসেনের কষ্টটা আর সবার চেয়ে একটু বেশিই বিমানের মতো বড় দল প্রথম বিভাগে নেমে গেল। নিশ্চয়ই খুব হতাশ আপনারা?সানোয়ার হোসেন: এটা বিশ্বাসই করতে পারছি না। আমি নিজে কখনো রেলিগেটেডে টিমে খেলিনি। বিমান প্রিমিয়ার লিগ থেকে অবনমিত, দলের সবার কাছেই অবিশ্বাস্য লাগছে।  ব্রাদার্সের কাছে হেরে যাওয়ার ওই মুহূর্তে ড্রেসিংরুমের অবস্থা কেমন ছিল?সানোয়ার: বিকেএসপিতে ওই সময় আমরা সবাই চোখের পানি ফেলেছি। জাভেদসহ (জাভেদ ওমর) সবাই কান্নাকাটি করেছে। কেউ কেউ তো হাউমাউ করে কেঁদেছে। কোচ, অফিশিয়ালরাও আবেগাপ্লুত ছিলেন। আমরা যাঁরা বিমানে চাকরিরত, আমাদের আবেগের সম্পর্কটা তো আরও গভীর। একসময়ের প্রভাবশালী বিমানের কেন এই দুরবস্থা?সানোয়ার: এবার আমাদের ক্রিকেট টিম করতে সমস্যা হয়েছে। ম্যানেজমেন্ট থেকে দল গড়ার সিদ্ধান্তটা আসে দলবদলের মাত্র ৩-৪ দিন আগে। বাজেটও ছিল অনেক কম। মুশফিক গতবার বিমানে খেলেছে ১২ লাখ টাকায়, এবার তার দাম উঠেছে ২৮ লাখ। এভাবে আরও অনেকের কথাই বলতে পারি। কম বাজেটে তাই সে রকম দল গড়া যায়নি। তার পরও এত খারাপ হবে ভাবতে পেরেছিলেন?সানোয়ার: একদমই না। এবার ভাগ্যটাও বিমুখ ছিল। আজ (কাল) একপর্যায়ে ৭ উইকেট হাতে নিয়ে ৭২ বলে ৮৪ রান দরকার ছিল আমাদের। কিন্তু সেট ব্যাটসম্যান জাভেদ ওমর, পাকিস্তানি খালিদ লতিফসহ তিনজন দুই ওভারের মধ্যে আউট হয়ে যাওয়ায় ২৬ রানে হার। নিজেদের মেধা অনুযায়ী আমরা সেরাটা দিতে পারিনি, এটাও সত্য।  বিমানের এই প্রথম অবনমন মেনে নেওয়া তো কঠিন...সানোয়ার: এটাই সবচেয়ে বড় কষ্টের। ১৯৭৬ সালে ক্রিকেট শুরু করে ৩৬ বছর পর এই প্রথম রেলিগেটেড বিমান। অনেক সাফল্য পাওয়া এই দলে খেলেছেন বাংলাদেশের সব বড় বড় খেলোয়াড়।  বিমান আগামী মৌসুমে ক্রিকেট দল গড়বে না বলে খবর। ক্রিকেট থেকে সত্যিই বিদায় নিচ্ছে বিমান?সানোয়ার: সিদ্ধান্তটা অফিশিয়ালি আমরা জানি না। কর্তৃপক্ষ কিছু বলেনি। তবে পত্রিকার মাধ্যমে জেনে দল মানসিকভাবে একটু আঘাত পেয়েছে। আশা করি, বিমান ভবিষ্যতেও দল গড়বে। দাবা, টিটি, ব্যাডমিন্টনসহ অনেক খেলারই একসময় বড় নাম ছিল বিমান। ক্রীড়াঙ্গনের স্বার্থেই বিমানের থাকা দরকার। আপনার নিজেরও তো অনেক বছর হয়ে গেল বিমানে। সানোয়ার: আমার ২৪ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ২০০৪ থেকে টানা খেলে এসেছি বিমানে। এ বছর খেলেছি ৪টা ম্যাচ। যে দুটি ম্যাচ জিতেছে বিমান, আমি ছিলাম দলে। বিমান নেমে যাওয়ায় বা আর দল না গড়লে ক্রিকেট ক্যারিয়ারে ইতি টানছেন বলা যায়?সানোয়ার: ক্রিকেট নিয়ে আমার উচ্চাকাঙ্ক্ষা শেষ ২০০৪ সালে। সে বছর ভারত বাংলাদেশে এলে দলে ফেরার ডাকে সাড়া দিইনি। এত দিন খেলেছি আসলে বিমানের জন্যই। বিমান টিম থাকলে স্বাভাবিকভাবে ভবিষ্যতেও আমার সম্পৃক্ততা থাকবে। তবে অন্য কোনো দলে যাব না। এটা নিশ্চিত।  বিমানে তো আপনারা ৪-৫ জন একই সঙ্গে ক্রিকেটার এবং চাকরিরত। এই অবনমনে অন্যদের মানসিক অবস্থা কেমন?সানোয়ার: আমি, ঝড়ু (হাসানুজ্জামান), সাজ্জাদ কাদির, মুশফিক বাবু, শরিফুল হক প্লাবন...একসঙ্গে যোগ দিয়েছি বিমানে। সবাই বিমানের সঙ্গে আছে। কেউই এই অবনমন মানতে পারছে না।