‘সবাই যেন উজ্জ্বলকে উজ্জ্বল দেখে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামের বরদুলই ট্রফির ফাইনালে আবাহনীর জয়ের নায়ক মেহেদি হাসান (উজ্জ্বল)। অথচ তিনিই কি না মাঝখানে খেলা ছেড়ে দিয়েছিলেন! নিষিদ্ধও হয়েছেন ক্লাবে। নিজের এই রূপান্তর নিয়ে কাল আসাম থেকে ফেরার পর কথা বললেন বরদুলইয়ের ফাইনালে দুই গোল। নিশ্চয়ই খুব আনন্দে কাটবে কয়েকটা দিন?মেহেদি হাসান (উজ্জ্বল): খুবই আনন্দে আছি। ফাইনালে দুই গোল করতে পেরে আমি গর্বিত। সবচেয়ে বেশি ভালো লাগছে, দলকে জেতাতে পেরে। ইংলিশ কাউন্টিতে উস্টারের হয়ে দারুণ খেলেছেন আপনার মামাতো ভাই সাকিব—দুজন কি একে অন্যের পারফরম্যান্সে উদ্বুদ্ধ হন?মেহেদি: (হাসি) ব্যাপারটা তা নয়। কাকতালীয় আরকি! নিজেদের খারাপ সময় এলেই আসলে একে অন্যের সাহায্যটা আমরা বেশি নিই। আমার খারাপ সময়ে ওকে বলি, বল তো কী করা যায়! আবার ও বলে, ভাইয়া কী করব বলেন। ঢাকায় আমরা একই বাসায় থাকি। যা-ই হোক, নিজের ক্যারিয়ার নিয়ে এখন কী ভাবছেন?মেহেদি: আমি আমার ক্লাব আবাহনীকে আরও সার্ভিস দিতে চাই। যাতে ক্লাব আমার ওপর আরও ভরসা রাখতে পারে। আমি যত দিন ফুটবল খেলব, তত দিন ভালোভাবেই খেলব। সবাই যেন উজ্জ্বলকে উজ্জ্বল দেখে। এখন কি মনে হয় না, আবাহনীর সঙ্গে ঝামেলায় জড়ানো ঠিক হয়নি?মেহেদি: এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় আমার পক্ষে। আমি ওটা নিয়ে কিছু বলতেও চাই না। তবে এটুকু বলি, ক্লাবের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। সেটা মিটে গেছে। আমি এখন ফুটবল দারুণ উপভোগ করছি। অনেকে বলেন, ফুটবল খেলে আপনার টাকা আয়ের দরকার নেই। এমনিতেই নাকি আপনাদের অনেক টাকা...তাই ব্যবসায় নামতে চেয়েছিলেন?মেহেদি: দূর, এসব কোনো কথা নাকি! আমাদের দেশে ফুটবলের চেয়ে ভালো ব্যবসা আর হয় না। টাকা-সম্মান-গ্ল্যামার...সবই আছে এখানে। অন্য পেশায়ও আপনি টাকা পাবেন কিন্তু উপভোগ করতে পারবেন না। আপনার মতো প্রতিভাবান তরুণ জাতীয় দল থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন। এটা কি ঠিক হয়েছিল?মেহেদি: অবশ্যই ঠিক হয়নি। যা-ই হোক, ১৭ মাস পর গত সাফ ফুটবল দিয়ে ফিরেছি জাতীয় দলে। এখন থেকে নিয়মিত খেলতে চাই। অথচ জাতীয় দলের হয়ে নিজের প্রথম টুর্নামেন্টে হ্যাটট্রিকও করেছিলেন আপনি!মেহেদি: হ্যাঁ, ওই হ্যাটট্রিক ছিল ভুটানে। ২০০৩ সালে ভুটানের জিগমে ওয়াংচুক ট্রফিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। গ্রুপ পর্বে ভারতের টাটা একাডেমির বিপক্ষে আমার হ্যাটট্রিক ছিল। অনূর্ধ্ব-২০ দলের হয়ে মালদ্বীপের বিপক্ষে আমার হ্যাটট্রিক আছে। আসামের ফুটবল কেমন দেখলেন?মেহেদি: আসামের সবই উপজাতি খেলোয়াড়। প্রচুর দম ওদের। এই খেলোয়াড়দের সঙ্গে কঠিন লড়াই করতে হয়েছে আমাদের। ওরা রানিংয়ে খুব এগিয়ে। আবাহনীতে এবার নিয়ে ৭ বছর হচ্ছে আপনার। প্রস্তাব পান না অন্য দল থেকে?মেহেদি: অনেকবারই অন্য দলের প্রস্তাব পেয়েছি। কিন্তু আবাহনী ছাড়ার কথা চিন্তাও করি না।  কেন?মেহেদি: এই ক্লাবের একটা মাঠ আছে। যেটা অন্য দলে নেই। এটা একটা ক্লাবের প্রধান আবশ্যকীয় অনুষঙ্গ বলে মনে করি। দ্বিতীয়ত, আবাহনীর আর্থিক লেনদেন খুবই ভালো। আবাহনী ১০ টাকা দেবে বললে ১০ টাকাই দেয়। টাকা-পয়সা নিয়ে অন্য ক্লাবে অনেক ঝামেলার কথা শুনি। আর একটা ব্যাপার, নতুন ক্লাবে যাওয়ার চেয়ে পুরোনো দলে থাকাই ভালো।