‘সবাইকে নিয়ে কাজ করব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর আগে দুবারের নির্বাচিত যুগ্ম সম্পাদক খাজা রহমতউল্লাহ এবারই প্রথম সাধারণ সম্পাদক মনোনীত হলেন। দায়িত্ব নিয়েই হকি ফেডারেশনের চলমান সংকট দূর করার প্রতিশ্রুতি দিলেন সাবেক এই হকি খেলোয়াড়... হকি ফেডারেশনে অনেক বিতর্কিত কর্মকাণ্ডের পর আপনারা দায়িত্ব পেলেন। চ্যালেঞ্জটা কীভাবে নিচ্ছেন?খাজা রহমতউল্লাহ: আমি হকিতে দীর্ঘদিন ধরে আছি। খেলোয়াড়ি জীবন থেকে শুরু করে সংগঠক পর্যায়ে আজকের এ অবস্থানে আসা পর্যন্ত সব কাজই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। চ্যালেঞ্জে উতরানোর জন্য আমাদের অনেক প্রস্তুতি রয়েছে। সবাইকে নিয়ে আমরা কাজ করব। কোনো কিছুতেই পিছু হটব না। নতুন কমিটি কেমন হলো?রহমতউল্লাহ: এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটির তালিকা আমি হাতে পাইনি। তবে যা শুনলাম, তাতে সবাই হকি অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ। সবার হকিতে কিছু একটা দেওয়ার মতো যোগ্যতা রয়েছে। আশা করি, এদের নিয়ে সম্মিলিতভাবে কাজ করার পরিবেশ সৃষ্টি করতে পারব। হকির সংকট দূর করতে কী পরিকল্পনা নিয়ে এগোবেন?রহমতউল্লাহ: প্রথম কাজ হবে ঘরোয়া হকি চালু করা। গত কয়েক বছর মাঠে ঘরোয়া হকি বলতে কিছু ছিল না। দীর্ঘদিন ধরে প্রথম বিভাগ ছিল না, দলবদল হয়নি। তাই দ্রুততম সময়ের মধ্যে হকি খেলা মাঠে আনতে চাই। এ জন্য সবার সহযোগিতা চাইব। আপনার চোখে হকির মূল সমস্যা কোথায়?রহমতউল্লাহ: প্রধান সমস্যা কোথায় সেটা আপনারাও নিশ্চয়ই জানেন। গত নির্বাচনের সময় হকি কর্মকর্তাদের একটা বড় অংশই সেখান থেকে বেরিয়ে এসেছিল। অর্ধেক সংগঠন দিয়ে পূর্ণাঙ্গ সংগঠনের সাফল্য অর্জন করা যায় না। যারা ভালো লোক ছিল তারা কাজ করার কোনো পরিবেশ পাচ্ছিল না। সংগঠকদের সমন্বয়ের অভাব ছিল। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল। এসব কারণেই হকির এই স্থবিরতা।  আপনাদের সময়ের সঙ্গে তুলনা করতে বললে হকি পিছিয়েছে, না এগিয়েছে?রহমতউল্লাহ: অবশ্যই বলব পিছিয়েছে। আমাদের সময় ঘরোয়া হকি মোটামুটি নিয়মিত ছিল। তা ছাড়া আমাদের গড় পারফরম্যান্স ভালো ছিল। কিন্তু এখনকার খেলোয়াড়দের মধ্যে যেটা দেখা যায় না। আমরা যারা জাতীয় দলে খেলতাম, তারা মোটামুটি সবাই একই বয়সের ছিলাম। আমাদের মধ্যে বোঝাপড়াটাও তাই খুব ভালো ছিল। আমরা চেষ্টা করব, সেই পরিবেশ আবারও ফিরিয়ে আনতে। সবাই সম্মিলিতভাবে সুন্দর হকির পরিবেশ তৈরি করব।  আপনাদের কাছে ক্রীড়া প্রশাসনের নির্দেশনা কী? কত দিন থাকবেন? রহমতউল্লাহ: এ ব্যাপারে কারও সঙ্গে কোনো কথা হয়নি। কত দিন মেয়াদ হবে, নির্বাচন কত দিন পর হবে, আমি জানি না। তবে ক্রীড়া পরিষদের নিদের্শনা অনুযায়ীই আমাদের কার্যক্রম চালাব। আমরা যখন ফেডারেশনে ছিলাম তখন ক্রীড়াসূচি মেনে কাজ হতো। প্রিমিয়ার ডিভিশন, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, স্কুল হকি, জাতীয় চ্যাম্পিয়নশিপ, জাতীয় যুব হকি, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, শহীদ স্মৃতির মতো নিয়মিত আয়োজন তো করবই। বাড়তি টুর্নামেন্টেরও ব্যবস্থা করব। মোট কথা, সারা বছর মাঠে খেলা রাখতে চাই। আমাদের সময় যে গতি ছিল সেই গতিটা আবারও ফিরিয়ে আনতে চাই। এটাই হবে আমাদের প্রথম কাজ। হকিতে ক্লাবগুলোর মধ্যে দ্বন্দ্ব রয়েছে। আপনি তো আবাহনীর কর্মকর্তা, এই দ্বন্দ্ব ঘোচাতে কি উদ্যোগ নেবেন?রহমতউল্লাহ: এই দ্বন্দ্বটা আমাদের সময় ছিল না। তবে আগের কমিটিতে থাকলেও এখন আর এ সমস্যাটা মনে হয় আর থাকবে না।  কোচ নিয়োগের ব্যাপারে কি কিছু ভাববেন? রহমতউল্লাহ: এখনই এসব নিয়ে ভাবছি না। তবে যা করব সবাইকে নিয়ে করব। একটা ভালো সিদ্ধান্তই নেব।