‘সবার কাছে ক্ষমা চেয়েছিলাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত অক্টোবরে বাংলাদেশে এসেছিলেন জাতীয় দলের হয়ে। একমাত্র টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হারে ‘ভিলেন’ ছিলেন তিনি। ২ ওভারে যখন প্রয়োজন ছিল ২০, তাঁর ওভার থেকে ১৪ রান নিয়ে ম্যাচ প্রায় শেষ করে দিয়েছিলেন নাসির ও মুশফিক। এবার বাংলাদেশে এসেছেন হাইপারফরম্যান্স দলের অধিনায়ক হয়ে। ওই ম্যাচ, এই সফর, নিজের ক্যারিয়ার ও স্বপ্ন নিয়ে কথা বললেন কার্লোস ব্রাফেট আউট হওয়ার পর উইকেটে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন কেন?কার্লোস ব্রাফেট: দাঁড়িয়ে ছিলাম নিজের ওপর হতাশ হয়ে। রিভার্স সুইপটা খেলা উচিত হয়নি তখন। নিজের ওপর রাগ হচ্ছিল। এখন তো নিশ্চয়ই হতাশাটা নেই, দল সিরিজ জিতল...ব্রাফেট: অবশ্যই...আমরা এখানে এসেছিলাম সব ম্যাচ জিততে। আমরা কঠিন মানসিকতার পরিচয় দিয়েছি। ঘুরে দাঁড়িয়েছি দারুণভাবে। তবে সিরিজ জয়েই তৃপ্ত নই। বাকি সব ম্যাচ জিততে চাই। হাইপারফরম্যান্স দলের হয়ে বাংলাদেশের দ্বিতীয় সেরা দলকে হারিয়ে দিলেন, বড় অর্জন নিশ্চয়ই? ব্রাফেট: প্রতিপক্ষ শুধু ‘এ’ দল বলেই নয়, বিরুদ্ধ কন্ডিশনে জিতেছি বলেও তৃপ্ত। একাডেমিতে আমরা অনেক পরিশ্রম করছি। ক্রিকেটার হিসেবেই নয়, মানুষ হিসেবেও আমাদের পরিপূর্ণভাবে গড়ে তোলার চেষ্টা চলছে একাডেমিতে। সিরিজ জয়ে বোঝা যাচ্ছে আমরা সঠিক পথেই আছি।  এখানে না থেকে এখন শ্রীলঙ্কাতেও থাকতে পারতেন! জাতীয় দলে সুযোগ পেয়েও হারিয়েছেন...ব্রাফেট: জাতীয় দলে খেলা, বিশ্বকাপে খেলা সবারই স্বপ্ন। তবে আমার আক্ষেপ নেই। অনেক সময় এখনো পড়ে আছে। দলকে আমি শুভকামনা জানাচ্ছি। ২০০৪ সালের পর (আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি) ওয়েস্ট ইন্ডিজ বড় কোনো ট্রফি পায়নি। এবার দলটা দারুণ। টিভিতে খেলা দেখছি আমরা। আশা করি কাল (আজ) জিতে সেমিফাইনালে উঠবে দল। জিতবে শিরোপাও।  এই মাঠেই গত অক্টোবরে টি-টোয়েন্টি হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ, আপনিও ছিলেন দলে...ব্রাফেট: ওই ম্যাচের সবকিছুই আমার স্মৃতিতে জীবন্ত হয়ে আছে। অভিষেক ম্যাচ ছিল বলে একটু নার্ভাস ছিলাম। তবে সবই শেখার অংশ, এখনো শিখছি প্রতিদিন। অভিষেকেই ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে বোলিং করতে হওয়ায় হয়তো খেই হারিয়ে ফেলেছিলাম। ক্রিকেট এমনই, কোনো দিন ৫ উইকেট পাবেন, কখনো মার খেতে হবে। ওই ম্যাচ শেষে আমি ড্রেসিংরুমে সবার কাছে ক্ষমা চেয়েছিলাম।  নিজেকে কী ভাবেন, ব্যাটিং না বোলিং অলরাউন্ডার? নাকি মিনি অলরাউন্ডার!ব্রাফেট: নিজেকে জেনুইন অলরাউন্ডার ভাবতেই পছন্দ করি। এখনো হয়তো ওখানে যেতে পারিনি, তবে অনেক পরিশ্রম করছি। চাইব একদিন ব্যাটিং বা বোলিং যেকোনো একটি দিয়েই দলে জায়গা পাওয়ার মতো অবস্থায় যেতে। ফিল্ডিংয়েও সেরা হতে চাই। ব্রাভো-রাসেল-পোলার্ড-স্যামি—অনেক পেস বোলিং অলরাউন্ডার উইন্ডিজ দলে, সুযোগ পাওয়া তো সহজ নয়!ব্রাফেট: কঠিন অবশ্যই, তবে ওটা ভেবে বসে থাকলে তো চলবে না! আমার নিয়ন্ত্রণে যা আছে, আমি শুধু সেটা নিয়েই ভাবতে পারি। কঠোর অনুশীলন করছি, ফিটনেস নিয়ে কাজ করছি। আমি আমার কাজটা করে যাচ্ছি। সুযোগ কখন, কীভাবে আসবে কেউ জানে না। এমন পারফরম্যান্স করতে চাই যেন সুযোগটা এলে আমাকেই বেছে নিতে হয়। হাইপারফরম্যান্স দলের অধিনায়ক, জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখেন?ব্রাফেট: আবারও বলতে হয়, এটা আমার হাতে নেই। স্বীকৃত পর্যায়ে এই প্রথম অধিনায়কত্ব করছি, বেশ উপভোগও করছি। জাতীয় দলের অধিনায়ক...মনের কোণে কোথাও হয়তো স্বপ্নটা আছে, তবে ভাবনাটাকে এত পাত্তা দিতে চাই না। সময় হলে দেখা যাবে... আদর্শ কেউ আছেন?ব্রাফেট: রাহুল দ্রাবিড় ও কেভিন পিটারসেন। বেড়ে ওঠার সময়টায় স্বপ্ন দেখতাম এই দুজনের মিশেল থাকবে আমার ব্যাটিংয়ে। দ্রাবিড়ের মতো নিবেদন থাকবে। আর প্রয়োজনে কেপির মতো চায়-ছয় মারতে পারব ইচ্ছামতো! দেশে আমার আদর্শ ডোয়াইন ব্রাভো।