‘সবার চিন্তা একটাই—পদক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরিয়া কাপ তায়কোয়ান্দো ছিল এশিয়ান গেমসের প্রস্তুতির একটা সুযোগ। কিন্তু সোনা জিতলেও এই টুর্নামেন্ট নাকি আদতে কাজেই লাগেনি এসএ গেমসে সোনাজয়ী শাম্মী আক্তারের। তার পরও এশিয়ান গেমসে ভালো কিছু করতে চাইছেন তিনি কোরিয়া কাপ তায়কোয়ান্দোতে সোনা জিতলেন, দারুণ খুশি নিশ্চয়ই?শাম্মী আক্তার: খুব মন খারাপ। (ফোনের ও-প্রান্তে তখন ফুঁপিয়ে-ফুঁপিয়ে কান্নার শব্দ)। কাঁদছেন কেন? কোনো দুঃসংবাদ?শাম্মী: না ভাইয়া।  তাহলে?শাম্মী: সামনে এশিয়ান গেমস। চীনে যাওয়ার আগে আর বাড়ি যেতে পারব না। ছুটি চেয়েছিলাম। কিন্তু পাইনি। মা-বাবার কথা মনে পড়ছে খুব। দুই দিনের ছুটি পেলেই বাড়ি থেকে ঘুরে আসতে পারতাম। এশিয়ান গেমসের প্রস্তুতি কেমন চলছে?শাম্মী: ভালোই। টুর্নামেন্টে আনসার কি কোনো টাকা-পয়সা দিল?শাম্মী: না। কোনো টাকা-পয়সা পাইনি। শুধু আনসারের ডিজি (মহাপরিচালক) স্যার আমাদের ডেকে পাঠিয়েছিলেন। চা-নাশতা খাইয়েছিলেন। আমাদের বড় ভাইয়ারা টাকার কথা বলেছিলেন। কিন্তু ফেডারেশন থেকে বলেছে জাতীয় চ্যাম্পিয়নশিপের সময় টাকা দেবে। চীনে যাওয়ার আগে এই টুর্নামেন্ট কতটুকু কাজে দেবে?শাম্মী: সত্যি বলতে কি, এই টুর্নামেন্টে আমাদের খুব বেশি উপকার হয়নি। কেন?শাম্মী: কোথায় জেলা পর্যায়ের খেলোয়াড় আর কোথায় আন্তর্জাতিক পর্যায়ের। আকাশ-পাতাল ব্যবধান বলতে পারেন। এর চেয়ে আমরা নিজেদের মধ্যে খেলেই বেশি উপকার পেতে পারি। আমার বিপক্ষে দুজন খেলেছে, দুজন খেলেনি। যে দুজন খেলেছে ওরা আমাদের পাঁচ ভাগের এক ভাগও না। তবে... তবে কী?শাম্মী: আমাদের যদি এসব টুর্নামেন্টে না খেলিয়ে ফেডারেশন বিদেশে প্রশিক্ষণে পাঠাত, তাহলে খুব ভালো হতো। কোরিয়া এই গেমসের উন্নতির সবচেয়ে ভালো জায়গা। ইরান, নেপালেও পাঠালে মন্দ হতো না।  কোচ কেমন অনুশীলন করাচ্ছেন?শাম্মী: কোচ লি জু সাং স্যার এখন কঠোর অনুশীলন করাচ্ছেন। নিয়মিত তিন বেলা অনুশীলন করছি। কোচকে কি এখনো আগের মতো ভয় পান?শাম্মী: না। আর উনি তো আগের মতো মারেন না। অনেক ভালো ব্যবহার করেন।  চীনে বাংলাদেশের কঠিন প্রতিপক্ষ কারা হতে পারে?শাম্মী: কোচ স্যার বলেছেন চীন, কোরিয়া সবচেয়ে ভয়ংকর প্রতিপক্ষ। ইরান, আফগানিস্তানও খারাপ দল না। তাহলে কি ভয় পাচ্ছেন?শাম্মী: না। ভয় পাব কেন?। আমি আত্মবিশ্বাসী। যদি এসএ গেমসের মানের খেলোয়াড় পাই তাহলে ভালো কিছু করতে পারব ইনশাআল্লাহ। এই ভালোটা কি সোনা জেতা?শাম্মী: তায়কোয়ান্দোতে শেষ মুহূর্ত পর্যন্ত কিছু বলা যায় না। এটা নকআউটের খেলা। একটু ভেঙে বলবেন?শাম্মী: আপনি সরাসরি মুখে লাথি মারলে ৩ পয়েন্ট পাবেন, আর পেছন দিক দিয়ে ঘুরে মারলে ৪ পয়েন্ট। আগে কেউ ৬ মিনিটের আগেই ৭ পয়েন্ট পেলেই সে বিজয়ী হতো। এখন কি নিয়মটা বদলে গেছে?শাম্মী: হ্যাঁ। এখন ৬ মিনিটের মধ্যে যে কেউ যেকোনো সময় ঘুরে দাঁড়াতে পারে। এতে কি সুবিধা না অসুবিধা হয়েছে?শাম্মী: আমি বলব সুবিধাই হয়েছে। দলগতভাবে কী প্রত্যাশা আপনাদের?শাম্মী: আমাদের সবার চিন্তা একটাই—পদক। শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও পদক আনার চেষ্টা করব।