‘সম-অধিকার নিশ্চিত করার মাধ্যমে নারীর উন্নয়ন করতে হবে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সম-অধিকার নিশ্চিতকরণের মাধ্যমে নারীসমাজের উন্নয়ন করতে হবে। পুরুষদের সচেতন না করে শুধু নারীদের উন্নয়নে কাজ করলেই নারীর উন্নয়ন সম্ভব নয়। নারীর উন্নয়নে নারী-পুরুষকে সমানভাবে এগিয়ে আসতে হবে।’২০ এপ্রিল বরগুনা প্রেসক্লাবের সাংবাদিক ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়কালে ফারিয়া লারা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কথাসাহিত্যিক সেলিনা হোসেন এসব কথা বলেন।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন খান। আলোচনা করেন বরগুনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আনিসুর রহমান, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল হাসান, সাধারণ সম্পাদক সঞ্জীব দাস, ফারিয়া লারা ফাউন্ডেশনের মানুষের জন্য প্রকল্পের সমন্বয়ক চিত্তরঞ্জন শীল প্রমুখ। সভা পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ।