‘সমঅধিকার, সমসুযোগ সকলের জন্য’ স্লোগান নিয়ে নারী পুলিশদের সংবর্ধনা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মায়েরা সব শেষে খেয়ে নিজের জন্য যেটুকু থাকে, সেটাতেই তৃপ্তি পান বলে শুনেছি। যিনি এভাবেই তাঁর পরিবারে শৃঙ্খলা সমুন্নত রাখতে পারেন, তাঁকে আমরা দুর্বল বলি কীভাবে? নারী পুলিশরা যেভাবে এগিয়ে যাচ্ছেন, সেটা গর্ব করার মতো।’ আজ সোমবার বেলা একটার দিকে রাজারবাগ পুলিশলাইনে টেলিকম মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদ এসব কথা বলেন।‘সমঅধিকার, সমসুযোগ সকলের জন্য’ স্লোগান নিয়ে বাংলাদেশ পুলিশে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজি বলেন, এটি আরও আগে পুলিশ সদর দপ্তরের উদ্যোগে হওয়া উচিত ছিল। এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করায় তিনি তাঁর সহকর্মীদের ধন্যবাদ জানান।অনুষ্ঠানে পুলিশের উপমহাপরিদর্শক (স্পেশাল ব্রাঞ্চ) ফাতেমা বেগমকে তাঁর ২৪ বছরের কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে নূর মোহাম্মদ উপস্থিত নারী পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উপহার বিতরণ করেন। সবশেষে শিখা প্রজ্বলনের মাধ্যমে দিবসটি পালন করতে অন্যদের উত্সাহিত করা হয়।এ সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শহীদুল হক বলেন, যে শিক্ষায় শিখা প্রজ্বলিত হলো নারীদের জন্য, সে শিখা নারীদের অন্ধকারাচ্ছন্ন পরিবেশকে উজ্জ্বল করুক।