‘সমালোচকেরা হয় সরকারবিরোধী, না হয় দেশবিরোধী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি চৌধুরী বলেছেন, ‘যারা ভাড়াভিত্তিক বিদ্যুৎ প্রকল্প (কুইক রেন্টাল) পদ্ধতির সমালোচনা করছেন, তাঁরা অজ্ঞ। আর অজ্ঞ যদি না হন, তাহলে তাঁরা জ্ঞানপাপী। আর জ্ঞানপাপী যদি না হন, তাহলে তাঁরা সরকারবিরোধী। আর সরকারবিরোধী যদি না হন, তাহলে তাঁরা দেশবিরোধী।’আজ মঙ্গলবার রাজধানীতে সিরডাপ মিলনায়তনে এনার্জি অ্যান্ড পাওয়ার নামের একটি সাময়িকী (ম্যাগাজিন) আয়োজিত কর্মশালায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি চৌধুরী এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে।প্রচারিত ওই প্রতিবেদনে তৌফিক-ই-ইলাহি চৌধুরী বলেন, অল্প সময়ে বিদ্যুৎ-সমস্যা সমাধানে ভাড়াভিত্তিক পদ্ধতির কোনো বিকল্প ছিল না। দ্রুত ব্যবস্থা নিতে সরকার ভাড়াভিত্তিক বিদ্যুৎ প্রকল্প হাতে নিয়েছে। এ জন্য সরকারকে সাধুবাদ জানানো উচিত।প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা বাজেটে বিদ্যুৎখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন। কর্মশালায় তিনি বলেন, প্রতিবেশী দেশের কাছ থেকে বিদ্যুৎ আমদানি করার চিন্তাও করছে সরকার।