‘সমুদ্র থেকে ওঠার চেষ্টা চলছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরোয়া প্রতিযোগিতাই অনিয়মিত, আন্তর্জাতিক আসরে খেলার সুযোগ তো হকি খেলোয়াড়দের জন্য আরও কম। অবশেষে ১৪ মাস পর একটা সুযোগ এসেছে। আগামী মাসে ব্যাংককে এশিয়ান হকি ফেডারেশন কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। জাতীয় দলের স্ট্রাইকার রাসেল মাহমুদের (জিমি) কাছে এটা গভীর সমুদ্র থেকে উঠে আসার চেষ্টা  সর্বশেষ কবে জাতীয় দলের জার্সি পরেছেন মনে আছে?রাসেল মাহমুদ (জিমি): গুয়াংজু এশিয়ান গেমসে সর্বশেষ খেলেছে বাংলাদেশ দল। সেটি ২০১০ সালের নভেম্বরে। গত বছর ভারতে একটা টুর্নামেন্টে ফেডারেশন একাদশ গেছে। জাতীয় দল ১৪ মাস আগে খেলেছে। এত দিন পর খেলা মানে আবার নতুন করে শুরু করা! রাসেল: তা তো অবশ্যই। সবকিছু আবার নতুন করে শুরু করতে হবে। একটা টুর্নামেন্ট খেলে আমরা সমুদ্রের মধ্যে পড়ে যাই, সেখান থেকে আবার উঠে আসার চেষ্টা করি। লম্বা বিরতিই আমাদের পিছিয়ে দিচ্ছে। সর্বশেষ এশিয়ান গেমসে বাংলাদেশ অষ্টম হয়েছে। ফল খারাপ হওয়ায় দল বাইরে পাঠাতে চায় না ফেডারেশন। রাসেল: ফল যা-ই হোক, বাইরে দল পাঠাতেই হবে। দেশেও তো টুর্নামেন্ট নেই। তাহলে চলবে কীভাবে? আমি ২০০৩ সাল থেকে জাতীয় দলে খেলছি। পরিস্থিতি ভালো হলো না কখনোই। কোনো টুর্নামেন্টে খারাপ হলেই ফেডারেশন বলে, ‘ওদের পাঠিয়ে লাভ কী, শুধু গোল খায়।’ এটা কোনো কথা নয়। টানা খেলতে থাকলে ফল একটা সময় ভালো হবেই। ফেডারেশন আর্থিক সংকটের কথা বলে এসেছে এত দিন। এর সমধান কী?রাসেল: সমাধান একটাই, বেশি বেশি ম্যাচ খেলা। ঘরোয়া ও আন্তর্জাতিক দুই ক্ষেত্রেই। টাকা জোগাড় করবে ফেডারেশন। সেই দায়িত্ব তাদের। আমাদের কাজ খেলা, আমরা খেলা চাই।  আপনারা নিজেরাও ভালো কিছুর ইঙ্গিত দিতে পারছেন না। এটাও তো ঠিক।রাসেল: ধৈর্য ধরতে হবে। আমরা একসময় এশিয়ায় ষষ্ঠ ছিলাম। এখন কেন পিছিয়ে গেলাম? কারণ, খেলা নেই। গত এশিয়ান গেমসে তাই স্থান নির্ধারণী ম্যাচে ওমানের মতো দলের কাছেও হেরেছি।  গত এশিয়াডে শুধু হংকংকে হারিয়েছেন। এটা বড় ব্যর্থতা নয়?রাসেল: আমরা ভারতের কাছে ১০-০, পাকিস্তান, জাপান ও চীনের কাছে ৬-০, ৩-১, ৪-০ গোলে হেরেছি। হংকংকে হারিয়েছি ৭-৩ গোলে। নিয়মিত খেলা ও ক্যাম্প হলে ভবিষ্যতে এমন হবে না বলতে পারি।  বাংলাদেশকে এখন এশিয়া কাপের বাছাইপর্বে খেলতে হয়। এবার এশিয়া কাপে খেলা সম্ভব হবে?রাসেল: অবশ্যই সম্ভব। ২০০৮ সালে এই এশিয়ান হকি ফেডারেশন কাপে (এএইচএফ) চ্যাম্পিয়ন হয়েই এশিয়া কাপে আমরা কোয়ালিফাই করি। সেটা ছিল সিঙ্গাপুরে। এবারও ১৬ এপ্রিল ব্যাংককে শুরু এএইচএফ কাপে চ্যাম্পিয়ন হওয়ারই লক্ষ্য আমাদের। এএইচএফ কাপটাই এশিয়া কাপের বাছাইপর্ব।  প্রতিপক্ষ দলগুলো অনেক এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের জন্য এএইচএফ কাপও বড় চ্যালেঞ্জ, কী বলেন?রাসেল: আমাদের গ্রুপে আছে সিঙ্গাপুর, চীনা তাইপে ও থাইল্যান্ড। অন্য গ্রুপে ওমান, হংকং, শ্রীলঙ্কা, তাজিকিস্তান ও উজবেকিস্তান। কোচ মাহবুব হারুন ভাইয়ের অধীনে আমাদের প্রস্তুতি ভালোই। আমি তো ভালো করার ব্যাপারে আশাবাদী।  অনেক হকি খেলোয়াড় এখন ব্যবসায় নেমে পড়েছেন। খেলা নিয়ে এখন কি আর আপনারা আগের মতো ভাবেন?রাসেল: খেলা ছিল না বলেই যে যার মতো করে ব্যবসা শুরু করেছে। খেলা ফিরলে খেলা নিয়েই ভাবব। বর্তমান কমিটির কাছে আবেদন, ব্যতিক্রম কিছু করুন। নইলে যেখানে ছিলাম, সেখানেই থাকব।