‘সম্ভবত সাকিবই সেরা ফিল্ডার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলের ফিল্ডিং কোচ ছিলেন। বলা হয়, বর্তমান জাতীয় দলের খেলোয়াড়দের সবচেয়ে ভালো বন্ধুও ছিলেন তিনি। জাতীয় ক্রিকেট দলের জন্য আসছেন বিদেশি ফিল্ডিং কোচ। নতুন এই কোচের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন মোহাম্মদ সালাউদ্দিন নতুন ফিল্ডিং কোচ আসছেন জানেন?মোহাম্মদ সালাউদ্দিন: হ্যাঁ, জানি। পত্রিকায় দেখেছি, আলোচনাও তো হচ্ছে। জুলিয়ান ফাউন্টেন আসছেন। ফাউন্টেন সম্পর্কে কতটা জানেন আপনি?সালাউদ্দিন: ইন্টারনেটে যতটুকু পড়েছি আরকি! বেসবল খেলোয়াড় ছিল। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের সঙ্গে কাজ করেছে। তার সময়ে এসব দলের ফিল্ডিংয়ের মানও বেড়েছে। অনেক অভিজ্ঞতা তার। বেসবলের পটভূমি নিয়ে ক্রিকেটে এসে ভালো করার কারণ কী?সালাউদ্দিন: একটা সাধারণ বিষয় হলো, বেসবলের সঙ্গে ক্রিকেটের বেশ মিল আছে। আর বেসবল খেলাটায় ফিটনেস অনেক বেশি দরকার হয়। তাই ওই খেলার খেলোয়াড় ক্রিকেট ফিল্ডারদের নিয়ে কাজ করতে গিয়ে ভালো করবেন, এটাই স্বাভাবিক। বাংলাদেশে এসে ফাউন্টেনের সবার আগে কোন বিষয়টা নিয়ে কাজ করা উচিত বলে মনে করেন?সালাউদ্দিন: আমার মনে হয়, দলে ফিল্ডারদের মধ্যে একটা ভারসাম্য আনা সবচেয়ে জরুরি। আমাদের দলটায় কিছু ভালো ফিল্ডার আছে, কিছু মাঝারি। সমস্যা হলো, ম্যাচে একজনও যদি একটু খারাপ ফিল্ডিং করে, সেটার বেশ প্রভাব পড়ে। নতুন ফিল্ডিং কোচকে তুলনামূলক দুর্বল ফিল্ডারদের নিয়ে আগে কাজ শুরু করতে হবে। আমাদের ক্রিকেটারদের ফিল্ডিংয়ে মূল ঘাটতিটা কোথায়?সালাউদ্দিন: দেখুন, মূল সমস্যা যেটা, সেটা সমাধানের কোনো উপায় নেই। মূল সমস্যা হলো, জাতিগতভাবে আমরা অ্যাথলেট নই। এটা শুধু আমাদের সমস্যা না, অংশবিশেষে ভারত ও পাকিস্তানেরও সমস্যা। এরপর আমাদের সঙ্গে ওদের আবার বড় পার্থক্য হলো, ওরা ছোটবেলা থেকেই ভালো মাঠে খেলে অভ্যস্ত। আমাদের বেশির ভাগ খেলোয়াড় যে ধরনের মাঠে খেলে বড় হয় সেখানে সিরিয়াস ডাইভ দেওয়া, শরীর ছেড়ে দেওয়া সম্ভব না। ফলে তারা যখন সর্বোচ্চ পর্যায়ে আসে, ওই দক্ষতা থাকে না। আমাদের বর্তমান দলের সেরা ফিল্ডার কে? আর সবচেয়ে ভালো অ্যাথলেট কে?সালাউদ্দিন: (হাসি) এভাবে বলা তো ঠিক না। তার পরও সব মিলিয়ে সম্ভবত সাকিবই সেরা ফিল্ডার। আর ডাইভ-টাইভ খুব ভালো না দিলেও অমিকে (জহুরুল ইসলাম) অ্যাথলেট হিসেবে সবার আগে রাখতে হবে।  নিজের কথা বলুন, একাডেমিতে কাজ উপভোগ করছেন? জাতীয় দল মিস করেন না?সালাউদ্দিন: আমি ভাই একেবারেই মাঠের মানুষ। সুতরাং আমাকে খেলোয়াড়দের সঙ্গে যেখানেই কাজ করতে দেওয়া হোক, আমি খুশি। আমাকে এক মাসের জন্য মাঠের বাইরে পাঠিয়ে দিলে বোধ হয় মরে যাব। কিন্তু এখন মাঠে আছি, এটা উপভোগ করছি।